দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

‘জুলাই সনদ বাস্তবায়নই জাতীয় বকেয়া’ : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

পয়লা বৈশাখে হালখাতার বকেয়া পরিশোধের মতো জাতীয় জীবনের সব বকেয়া পরিশোধের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।(১৪ এপ্রিল) রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা সামনে এগোতে চান। তিনি শহীদদের স্মরণ করে বলেন, তরুণ প্রজন্ম রক্ত ও জীবন দিয়ে নতুন দেশের স্বপ্ন দেখিয়েছে।

আরো পড়ুন , হাসনাতের ওপর হামলায় জাতীয় যুবশক্তির তীব্র প্রতিক্রিয়া

তিনি আরও বলেন, জাতীয় জীবনের সবচেয়ে বড় ‘বকেয়া’ হলো জুলাই সনদ বাস্তবায়ন, যা এখনো পূর্ণ হয়নি।নাহিদ ইসলামের দাবি, সংস্কারের যে অঙ্গীকার ছিল, তা বাস্তবায়িত হয়নি। বরং সরকার ‘হালখাতা খুললেও’ জনগণের কাঙ্ক্ষিত সংস্কার এখনো বাকি রয়ে গেছে।তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের যে রায় এসেছে, তা অমান্য করার চেষ্টা করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।নাহিদ ইসলাম সরকারের প্রতি আহ্বান জানান, অচিরেই গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

‘জুলাই সনদ বাস্তবায়নই জাতীয় বকেয়া’ : নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

পয়লা বৈশাখে হালখাতার বকেয়া পরিশোধের মতো জাতীয় জীবনের সব বকেয়া পরিশোধের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।(১৪ এপ্রিল) রাজধানীর বাংলামোটরের নেভি গলিতে পয়লা বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে তারা সামনে এগোতে চান। তিনি শহীদদের স্মরণ করে বলেন, তরুণ প্রজন্ম রক্ত ও জীবন দিয়ে নতুন দেশের স্বপ্ন দেখিয়েছে।

আরো পড়ুন , হাসনাতের ওপর হামলায় জাতীয় যুবশক্তির তীব্র প্রতিক্রিয়া

তিনি আরও বলেন, জাতীয় জীবনের সবচেয়ে বড় ‘বকেয়া’ হলো জুলাই সনদ বাস্তবায়ন, যা এখনো পূর্ণ হয়নি।নাহিদ ইসলামের দাবি, সংস্কারের যে অঙ্গীকার ছিল, তা বাস্তবায়িত হয়নি। বরং সরকার ‘হালখাতা খুললেও’ জনগণের কাঙ্ক্ষিত সংস্কার এখনো বাকি রয়ে গেছে।তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের যে রায় এসেছে, তা অমান্য করার চেষ্টা করা হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।নাহিদ ইসলাম সরকারের প্রতি আহ্বান জানান, অচিরেই গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত