দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

হাসনাতের ওপর হামলায় জাতীয় যুবশক্তির তীব্র প্রতিক্রিয়া

সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর সংগঠিত হামলা

 কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর সংগঠিত হামলার ঘটনাকে ‘মব সন্ত্রাস’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় যুবশক্তি।এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এই ঘটনা শুধু ন্যক্কারজনকই নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন।জানা যায়, হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ ঘটনা ঘটে। অথচ অতীতে মনজুর আলম বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছেন এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন—তখন কোনো ধরনের প্রতিবাদ দেখা যায়ন ।

আরো পড়ুন , চট্টগ্রামে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর মুখোমুখি ‘জুলাই আন্দোলন’ কর্মীরা

কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাকে ‘দোসর’ আখ্যা দিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর হামলা চালানোকে রাজনৈতিক দ্বিচারিতা ও অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।জাতীয় যুবশক্তি বলছে, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তবে তা কখনোই সহিংসতা, হুমকি কিংবা মব সন্ত্রাসের মাধ্যমে প্রকাশ গ্রহণযোগ্য নয়।ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা সকল রাজনৈতিক শক্তির প্রতি সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে।

বিষয় : হামলা গণঅভ্যুত্থান প্রতিক্রিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হাসনাতের ওপর হামলায় জাতীয় যুবশক্তির তীব্র প্রতিক্রিয়া

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

 কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর সংগঠিত হামলার ঘটনাকে ‘মব সন্ত্রাস’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় যুবশক্তি।এক বিবৃতিতে সংগঠনটি জানায়, এই ঘটনা শুধু ন্যক্কারজনকই নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধের সুস্পষ্ট লঙ্ঘন।জানা যায়, হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ ঘটনা ঘটে। অথচ অতীতে মনজুর আলম বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছেন এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন—তখন কোনো ধরনের প্রতিবাদ দেখা যায়ন ।

আরো পড়ুন , চট্টগ্রামে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর মুখোমুখি ‘জুলাই আন্দোলন’ কর্মীরা

কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তাকে ‘দোসর’ আখ্যা দিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর হামলা চালানোকে রাজনৈতিক দ্বিচারিতা ও অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।জাতীয় যুবশক্তি বলছে, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, তবে তা কখনোই সহিংসতা, হুমকি কিংবা মব সন্ত্রাসের মাধ্যমে প্রকাশ গ্রহণযোগ্য নয়।ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা সকল রাজনৈতিক শক্তির প্রতি সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত