ফেসবুক পোস্টে আওয়ামী লীগের ফেরার ২০ কারণ তুলে ধরলেন মাহফুজ আলম
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ দেশের রাজনীতিতে আবারও ‘ফিরে এসেছে’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত মাহফুজ আলম আওয়ামী লীগের ফেরার পেছনে প্রায় ২০টি কারণ ও রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরেন।আরও পড়ুন, ‘জাস্টিস কার্ড’ চাইলেন হাসনাত আবদুল্লাহতিনি লেখেন, আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং একটি ‘ধর্মতত্ত্বে’ পরিণত হয়েছিল এবং সেই রাজনৈতিক বিশ্বাস নতুনভাবে ফিরে এসেছে। পোস্টে তিনি দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ঘটনার মধ্য দিয়েই আওয়ামী লীগের ‘ফিরে আসা’ শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, উগ্রবাদের বিস্তার, সংখ্যালঘু নির্যাতন, রাজনৈতিক সমঝোতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়া এবং সংস্কার প্রক্রিয়ায় হতাশার মতো বিষয়।আরও পড়ুন, স্বাধীন বিচারবিভাগীয় সচিবালয়ের ‘অপমৃত্যু’ হয়েছে: শফিকুর রহমানমাহফুজ আলম অভিযোগ করেন, মাজারে হামলা, ভিন্নমত দমন, হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের বিরুদ্ধে যথেষ্ট প্রতিক্রিয়া না থাকাও আওয়ামী লীগের জন্য রাজনৈতিক জায়গা তৈরি করেছে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, আমলানির্ভর সিদ্ধান্ত, রাজনৈতিক ঐকমত্যের ঘাটতি এবং ছাত্র রাজনীতির পরিবর্তিত চরিত্রও আওয়ামী লীগের ফেরার প্রেক্ষাপট তৈরি করেছে।আরও পড়ুন, ইসলাম আঘাত করলে পরিচয় বিবেচ্য নয়: আমির হামজাপোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হলে পরবর্তী আরেকটি পোস্টে মাহফুজ আলম সব রাজনৈতিক শক্তিকে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সকল নাগরিকের মানবাধিকার রক্ষা, সংখ্যালঘু ও মাজারপন্থিদের ওপর হামলার বিচার এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হবে। এছাড়া জুলাই আন্দোলনের পক্ষের সব শক্তির মধ্যে একটি ‘কমন স্পেইস’ তৈরি করে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করারও আহ্বান জানান তিনি।