দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সংস্কার নয়, ভাগ-বাটোয়ারার রাজনীতি চলছে: উপদেষ্টা মাহফুজ আলম

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংসদীয় কর্মকাণ্ড এবং জনজীবনের সংকট নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমপি ও রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডকে “বাটোয়ারার রাজনীতি” হিসেবে অভিহিত করেন।

তিনি লিখেছেন, গত দুই সপ্তাহে চলতে থাকা সংস্কার ও বিচার নিয়ে আলোচনা হারিয়ে গেছে এবং এখন রাষ্ট্র সংস্কার বা ন্যায়বিচারের পরিবর্তে ভাগ-বাটোয়ারার রাজনীতি বেশি গুরুত্ব পাচ্ছে। মাহফুজ আলম বলেন, জ্বালানি সংকটের কারণে কৃষকের মৃত্যু, লোডশেডিংয়ে জনজীবনের দুর্ভোগ, হামের প্রকোপে শিশু মৃত্যু, অর্থনীতির অবস্থা ও নাগরিক নিরাপত্তাহীনতার মতো বিষয়গুলো এখন আলোচনার বাইরে চলে গেছে।

আরও পড়ুন, ছাত্রদলে ‘গুপ্ত ছাত্রলীগ’ অনুপ্রবেশের অভিযোগ তুললেন ফুয়াদ

তিনি আরও বলেন, সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড মূলত বাটোয়ারার রাজনীতিতে পরিণত হয়েছে। জনগণের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি লেখেন, “দুপুরে এক পক্ষ মারবেন, রাতে আরেক পক্ষ—এভাবেই কি জনগণকে ধোঁকা দেওয়া হবে?” বিশেষ করে এমপিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় সরকার ব্যবস্থায় হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেন তিনি। স্থানীয় সরকারের অফিস এমপিদের নিয়ন্ত্রণে চলে যাওয়া এবং নতুন গাড়ি ও বিলাসিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন, ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে, যদিও এখন পর্যন্ত সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিষয় : রাজনীতি পোস্ট মাহফুজ আলম বাটোয়ারার রাজনীতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সংস্কার নয়, ভাগ-বাটোয়ারার রাজনীতি চলছে: উপদেষ্টা মাহফুজ আলম

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সংসদীয় কর্মকাণ্ড এবং জনজীবনের সংকট নিয়ে তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমপি ও রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডকে “বাটোয়ারার রাজনীতি” হিসেবে অভিহিত করেন।

তিনি লিখেছেন, গত দুই সপ্তাহে চলতে থাকা সংস্কার ও বিচার নিয়ে আলোচনা হারিয়ে গেছে এবং এখন রাষ্ট্র সংস্কার বা ন্যায়বিচারের পরিবর্তে ভাগ-বাটোয়ারার রাজনীতি বেশি গুরুত্ব পাচ্ছে। মাহফুজ আলম বলেন, জ্বালানি সংকটের কারণে কৃষকের মৃত্যু, লোডশেডিংয়ে জনজীবনের দুর্ভোগ, হামের প্রকোপে শিশু মৃত্যু, অর্থনীতির অবস্থা ও নাগরিক নিরাপত্তাহীনতার মতো বিষয়গুলো এখন আলোচনার বাইরে চলে গেছে।

আরও পড়ুন, ছাত্রদলে ‘গুপ্ত ছাত্রলীগ’ অনুপ্রবেশের অভিযোগ তুললেন ফুয়াদ

তিনি আরও বলেন, সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড মূলত বাটোয়ারার রাজনীতিতে পরিণত হয়েছে। জনগণের উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি লেখেন, “দুপুরে এক পক্ষ মারবেন, রাতে আরেক পক্ষ—এভাবেই কি জনগণকে ধোঁকা দেওয়া হবে?” বিশেষ করে এমপিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় সরকার ব্যবস্থায় হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেন তিনি। স্থানীয় সরকারের অফিস এমপিদের নিয়ন্ত্রণে চলে যাওয়া এবং নতুন গাড়ি ও বিলাসিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন, ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে, যদিও এখন পর্যন্ত সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত