দৈনিক সংবাদ দিগন্ত

প্রতিমন্ত্রী হয়েছি, তাই অনেক কিছু বলতে পারি না: ইশরাক হোসেন

ইশরাক হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাজনৈতিক প্রতিপক্ষ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, সরকারের প্রতিমন্ত্রী হওয়ার কারণে অনেক কথাই প্রকাশ্যে বলা বা করা সম্ভব হয় না।আরও পড়ুন, ঢাকাসহ ৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কাপোস্টে বিরোধী রাজনৈতিক পক্ষকে উদ্দেশ করে ইশরাক লেখেন, কিছু মানুষ বড় বড় কথা বললেও সংকটের সময়ে তাদের কোনো ভূমিকা দেখা যায়নি। তিনি দাবি করেন, গত বছর নগর ভবন থেকে ‘চোরের মতো’ পালিয়ে যাওয়ার সময়ও তাদের কার্যকারিতা ছিল না। এছাড়া তিনি উল্লেখ করেন, ঢাকার জনগণ যখন যমুনা ঘেরাও করেছিল, তখন তাদের ‘প্রিয় অভিভাবক’ চাপের মুখে পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু সেই পরিস্থিতিতে সমালোচকদের কাউকেই মাঠে দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি।আরও পড়ুন, ঈদে ঘরমুখো মানুষের ঢল, যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকার টোল আদায়ইশরাক হোসেন আরও অভিযোগ করেন, ক্ষমতায় এসে কিছু রাজনৈতিক গোষ্ঠী টেন্ডারবাজি, দুর্নীতি, লুটপাট ও মব কালচারের সঙ্গে জড়িয়ে পড়েছে। একই সঙ্গে তিনি “জুলাইয়ের চেতনা বিক্রি” করার অভিযোগও তোলেন। অন্তর্বর্তী সরকারের ভেতরের বা পেছনের প্রভাবশালীদের সমালোচনা করে তিনি দাবি করেন, নির্বাহী আদেশে মামলা প্রত্যাহার, ব্যবসার লাইসেন্স প্রদান, ট্যাক্স মওকুফসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়েছে।আরও পড়ুন, ঈদুল আজহায় বঙ্গভবনে সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতিপোস্টে তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করা এবং মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে সহায়তা করা গোষ্ঠীগুলোকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিরোধী দলে থেকে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন তারা। অন্যদিকে প্রতিপক্ষকে “আঁতাতের মাধ্যমে আসন দখলের” অভিযোগও করেন তিনি।আরও পড়ুন, ফেরিতে বাস ওঠানামার আগে সব যাত্রী নামার নির্দেশ বিআইডব্লিউটিসির পোস্টের শেষদিকে একটি প্রবাদের উল্লেখ করে ইশরাক হোসেন লেখেন, “ছাল নাই কুত্তার নাম বাঘা”। একই সঙ্গে তিনি বলেন, সরকারের অংশ না হলে জনগণকে সঙ্গে নিয়ে সরাসরি প্রতিপক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিতেন।

প্রতিমন্ত্রী হয়েছি, তাই অনেক কিছু বলতে পারি না: ইশরাক হোসেন