মা দিবস উপলক্ষে আবেগঘন এক পোস্ট দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি জীবনের দুই গুরুত্বপূর্ণ নারীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।পোস্টের শুরুতেই সব মায়েদের মা দিবসের শুভেচ্ছা জানান এই অভিনেত্রী। তিনি লেখেন, মানুষ প্রায়ই বলে তিনি দেখতে তার মায়ের মতো, আর বিষয়টি তার কাছে অত্যন্ত আনন্দের, কারণ তার চোখে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী তার মা।বাবাকে হারানোর পর তার মা-ই জীবনের সবচেয়ে বড় শক্তি ছিলেন বলে জানান শবনম ফারিয়া। কঠিন সময়ে মা কখনোই তাকে বাবার শূন্যতা অনুভব করতে দেননি বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন , গান নিয়ে বিতর্কের নোরা
পোস্টে তিনি আরও জানান, গত বছর তার জীবনে আরেকজন ‘মা’ যোগ হয়েছেন—তার শাশুড়ি। যিনি তাকে নিজের সন্তানের মতোই ভালোবাসা ও যত্ন দিয়ে আগলে রাখছেন।শবনম ফারিয়া শাশুড়িকে নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণার বিপরীতে নিজের ইতিবাচক অভিজ্ঞতাও তুলে ধরেন। তিনি জানান, শাশুড়ি তার পছন্দের খাবার রান্না করেন এবং না থাকলে খোঁজও নেন।একটি ইলিশ মাছের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, শাশুড়ি নিজের অংশ না খেয়ে সেটি পরের দিনের জন্য তার জন্য রেখে দিয়েছিলেন।পোস্টের শেষদিকে তিনি লেখেন, জীবনের সব ক্ষেত্রে তিনি হয়তো ভাগ্যবান নন, তবে আল্লাহ তাকে দুইজন অসাধারণ মা উপহার দিয়েছেন, যা তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

আপনার মতামত লিখুন