ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান ও মডেল মারিয়া মিমকে ঘিরে আবারও আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা।মারিয়া মিম তার পোস্টে নাম উল্লেখ না করে কাউকে উদ্দেশ করে ‘ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে’—এমন মন্তব্য করেন। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা, কার উদ্দেশ্যে এই মন্তব্য তা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি।অনেকেই ধারণা করছেন, এই মন্তব্যের ইঙ্গিত তার সাবেক স্বামী সিদ্দিকুর রহমানের দিকে হতে পারে। কারণ সম্প্রতি তার জীবনযাত্রায় ধর্মীয় পরিবর্তন লক্ষ্য করা গেছে। তবে তিনি সরাসরি কারও নাম উল্লেখ না করায় বিষয়টি নিশ্চিত নয়।
আরও পড়ুন , কাঁদলেন ফারিণ
উল্লেখ্য, সিদ্দিকুর রহমান ১১ মাস কারাভোগের পর চলতি বছরের ১৮ মার্চ মুক্তি পান। এরপর তার জীবনধারায় পরিবর্তন আসে, তিনি নিয়মিত দাড়ি রাখছেন এবং টুপি পরছেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি ধর্মীয়ভাবে আরও সচেতন হওয়ার কথা জানিয়েছেন।অন্যদিকে মারিয়া মিমও তাদের দাম্পত্য জীবন নিয়ে বিভিন্ন সময় প্রকাশ্যে কথা বলেছেন। ২০১২ সালে তাদের বিয়ে এবং ২০১৯ সালে বিচ্ছেদ হয়। তাদের এক পুত্রসন্তান রয়েছে।সর্বশেষ ফেসবুক পোস্টটি ঘিরে কার উদ্দেশ্যে মন্তব্য করা হয়েছে, তা স্পষ্ট না হওয়ায় বিষয়টি নিয়ে রহস্য ও কৌতূহল আরও বাড়ছে। নেটদুনিয়ায় চলছে নানা ব্যাখ্যা ও আলোচনা।
বিষয় : বিতর্ক পোস্ট ইঙ্গিতপূর্ণ

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন