নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশের ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হচ্ছে।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং কর্মসূচির উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য রাখবেন।গতকাল সোমবার সচিবালয়ে কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, প্রথম পর্যায়ে ১০টি জেলার ১১টি উপজেলায় এ কার্যক্রম চালু করা হচ্ছে।
আরো পড়ুন , দেশের তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
এর মাধ্যমে ধাপে ধাপে প্রায় ৩০ লাখ কৃষককে ‘কৃষক কার্ড’ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।উদ্বোধনী দিনে টাঙ্গাইলে ১৫০০ জন কৃষকের হাতে সরাসরি কার্ড তুলে দেওয়া হবে বলে জানা গেছে।প্রাক-পাইলট পর্যায়ে পঞ্চগড়, বগুড়া, ঝিনাইদহ, পিরোজপুর, কক্সবাজার, কুমিল্লা, টাঙ্গাইল, রাজবাড়ী, মৌলভীবাজার ও জামালপুর জেলার নির্ধারিত ব্লকগুলোতে এই কার্যক্রম শুরু হচ্ছে।তিন ধাপে—প্রাক-পাইলটিং, পাইলটিং ও দেশব্যাপী সম্প্রসারণের মাধ্যমে পুরো কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পাঁচটি শ্রেণিতে বিভক্ত কৃষকদের জন্য এই কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণসহ মোট ১০ ধরনের সুবিধা দেওয়া হবে।কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগে ফসল উৎপাদনকারী কৃষকের পাশাপাশি মৎস্যচাষি, প্রাণিসম্পদ খামারি, দুগ্ধ খামারি এবং প্রান্তিক ও ভূমিহীন কৃষকরাও অন্তর্ভুক্ত থাকবেন।
বিষয় : উদ্বোধন নববর্ষ কৃষক কার্ড

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন