দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

দেশের তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া

দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ পূর্বাভাস জানানো হয়। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে চলাচল করতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

আরো পড়ুন , আজ পহেলা বৈশাখ ১৪৩৩

বৈশাখী আবহে এমন পরিস্থিতিতে এসব অঞ্চলের নৌযানগুলোকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝোড়ো হাওয়ার পাশাপাশি বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় জানমালের নিরাপত্তায় আগাম সতর্কতা জারি করা হয়েছে।এদিকে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে কালবৈশাখী ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

দেশের তিন অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ পূর্বাভাস জানানো হয়। ঝোড়ো হাওয়ার আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে চলাচল করতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

আরো পড়ুন , আজ পহেলা বৈশাখ ১৪৩৩

বৈশাখী আবহে এমন পরিস্থিতিতে এসব অঞ্চলের নৌযানগুলোকে সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঝোড়ো হাওয়ার পাশাপাশি বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় জানমালের নিরাপত্তায় আগাম সতর্কতা জারি করা হয়েছে।এদিকে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে কালবৈশাখী ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত