দৈনিক সংবাদ দিগন্ত

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা , নিহত অন্তত ৫

দক্ষিণ লেবাননের কানা শহরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত

দক্ষিণ লেবাননের কানা শহরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার পরপরই সিভিল ডিফেন্স দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।আহতদের নিকটবর্তী টাইর শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন , ইরান আলোচনার ফল যাই হোক ‘আমরাই জয়ী’ : ট্রাম্প

একই সময়ে টাইর জেলার অন্যান্য এলাকাতেও পৃথক হামলার খবর পাওয়া গেছে।মা’রাকা এলাকায় আরেকটি হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।উল্লেখ্য, কানা শহরটি অতীতেও ভয়াবহ হামলার শিকার হয়েছে।১৯৯৬ এবং ২০০৬ সালে সংঘটিত হামলায় এখানে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে, যা আন্তর্জাতিকভাবে আলোচিত ছিল।নতুন এই হামলার ঘটনায় আবারও উদ্বেগ বাড়ছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে।

বিষয় : নিহত লেবানন বিমান হামলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা , নিহত অন্তত ৫

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

দক্ষিণ লেবাননের কানা শহরে ইসরায়েলের বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার পরপরই সিভিল ডিফেন্স দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।আহতদের নিকটবর্তী টাইর শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন , ইরান আলোচনার ফল যাই হোক ‘আমরাই জয়ী’ : ট্রাম্প

একই সময়ে টাইর জেলার অন্যান্য এলাকাতেও পৃথক হামলার খবর পাওয়া গেছে।মা’রাকা এলাকায় আরেকটি হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।উল্লেখ্য, কানা শহরটি অতীতেও ভয়াবহ হামলার শিকার হয়েছে।১৯৯৬ এবং ২০০৬ সালে সংঘটিত হামলায় এখানে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে, যা আন্তর্জাতিকভাবে আলোচিত ছিল।নতুন এই হামলার ঘটনায় আবারও উদ্বেগ বাড়ছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত