দৈনিক সংবাদ দিগন্ত

বিমান হামলায় আহত মোজতবা খামেনি: নিউইয়র্ক টাইমস

ইরানের শীর্ষ নেতৃত্ব ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর। এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ২৮ ফেব্রুয়ারির ওই হামলায় গুরুতরভাবে আহত হয়েছেন। প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস এবং বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে ইরানি কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ওই হামলায় মোজতবা খামেনির বাবা ও পূর্বসূরি আলী খামেনি নিহত হন।আরও পড়ুন, ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: নরেন্দ্র মোদীনিউইয়র্ক টাইমস জানায়, গুরুতর আহত হলেও মোজতবা খামেনি মানসিকভাবে এখনো সক্রিয় এবং সিদ্ধান্ত গ্রহণে সক্ষম রয়েছেন। তবে তিনি বর্তমানে প্রকাশ্যে আসছেন না এবং কেবল লিখিত বার্তার মাধ্যমে যোগাযোগ করছেন। নিরাপত্তাজনিত কারণে খুব সীমিত সংখ্যক ব্যক্তি তার কাছে প্রবেশাধিকার পাচ্ছেন। প্রতিবেদনে আরও বলা হয়, তার একটি পায়ে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে এবং তিনি কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষায় আছেন। এক হাতে অস্ত্রোপচারের পর ধীরে ধীরে কার্যক্ষমতা ফিরছে। মুখমণ্ডল ও ঠোঁট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তার কথা বলতেও সমস্যা হচ্ছে।আরও পড়ুন, ওয়াশিংটনে আজ ইসরাইল–লেবাননের দ্বিতীয় দফা বৈঠক, যুদ্ধবিরতি বাড়ানোর চেষ্টাবর্তমানে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জেনারেলরা তার সঙ্গে সরাসরি দেখা না করলেও দেশটির সামরিক ও কৌশলগত সিদ্ধান্ত তারা পরিচালনা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার চিকিৎসা তদারকিতে যুক্ত রয়েছেন বলেও জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতি ইরানের অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামো ও সামরিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

বিমান হামলায় আহত মোজতবা খামেনি: নিউইয়র্ক টাইমস