ঢাকায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু হতে চলেছে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ এই সম্মেলন আয়োজন করছে। এটি আগামীকাল শুক্রবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত চলবে। এই সম্মেলন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে। এটি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশন।
আরও পড়ুন, নতুন প্রেমে মজেছেন অনন্যা
এই সম্মেলনে গুণীজন সম্মাননা হিসেবে রবীন্দ্রপদক দেয়া হবে অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে। ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এই সম্মেলন উদ্বোধন করবেন। নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আরও পড়ুন, শেখ সাদীর নাট্যদেবতা যাত্রা শুরু শহরের নতুন অতিথি’তে প্রথমবারের অভিনয়
গতকাল বুধবার ছায়ানট সংস্কৃতি ভবনে একটা সংবাদ সম্মেলন করে জানানো হয় যে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক এতে অংশ নেবেন। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় ‘আমি মারের সাগর পাড়ি দেব’ বোধন সংগীতের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক শুরু হবে।

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন