প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
ঢাকায় শুরু হচ্ছে ৪৪তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন
ডেস্ক ||
ঢাকায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন শুরু হতে চলেছে। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ এই সম্মেলন আয়োজন করছে। এটি আগামীকাল শুক্রবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত চলবে। এই সম্মেলন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে। এটি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশন।আরও পড়ুন, নতুন প্রেমে মজেছেন অনন্যাএই সম্মেলনে গুণীজন সম্মাননা হিসেবে রবীন্দ্রপদক দেয়া হবে অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে। ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এই সম্মেলন উদ্বোধন করবেন। নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আরও পড়ুন, শেখ সাদীর নাট্যদেবতা যাত্রা শুরু শহরের নতুন অতিথি’তে প্রথমবারের অভিনয়গতকাল বুধবার ছায়ানট সংস্কৃতি ভবনে একটা সংবাদ সম্মেলন করে জানানো হয় যে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক এতে অংশ নেবেন। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় ‘আমি মারের সাগর পাড়ি দেব’ বোধন সংগীতের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক শুরু হবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত