মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে আবার হুমকি দিয়েছেন। ইরান যদি হরমুজ প্রণালি খোলে না, তাহলে আজ রাতেই ইরান ধ্বংস হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, আজ রাতেই একটি সভ্যতা (ইরান) ধ্বংস হয়ে যেতে পারে।
তিনি বলেন, ইরানে ৪৭ বছরের চাঁদাবাজি, দুর্নীতি ও মৃত্যুর অধ্যায় শেষ হতে পারে। ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্ব আরো বুদ্ধিমান ও কম উগ্র হলে সেখানে কিছু ভালো পরিবর্তন ঘটতে পারে। এদিকে বিবিসি বলছে, ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে জানিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালি ফের খুলে দেওয়ার বিষয়ে কোনো সমঝোতায় না আসে, তাহলে ‘আজ রাতেই একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে।’
আরও পড়ুন, হরমুজ বন্ধে বিশ্বজুড়ে জ্বালানি সংকট, সামনে খাদ্যদ্রব্যের দামে বড় ধাক্কার শঙ্কা
ট্রাম্প গত ২১ মার্চ প্রথমবার ঘোষণা করেন, ৪৮ ঘণ্টার মধ্যে ইরান জলপথটি খুলে না দিলে তিনি বড় বিদ্যুৎকেন্দ্রগুলোকে লক্ষ্য করে ‘ধ্বংস শুরু করবেন।’ এরপর ২৭ মার্চ ইরান সরকারের অনুরোধে, ট্রাম্প বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা আরো ১০ দিনের জন্য স্থগিত রাখেন। শুক্রবার ট্রাম্প আবার সতর্ক করেন যে ইরানের হাতে মাত্র ‘৪৮ ঘণ্টা’ সময় আছে।
আরও পড়ুন, ট্রাম্পের ‘ভয়াবহ আঘাত’ হুমকিতে তেল বাজারে অস্থিরতা
রবিবার তিনি আরো কড়া ভাষায় হুমকি দেন। মঙ্গলবার ট্রুথ সোশ্যাল-এ দেওয়া বার্তায় তিনি বলেন, ‘আজ রাতেই একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো ফিরিয়ে আনা যাবে না। ট্রাম্পের এই ধারাবাহিকতা দেখে মনে হচ্ছে তিনি ক্রমেই কঠোর হুমকির মাত্রা বাড়িয়ে চলেছেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন