দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

কর্ণফুলীতে পারকি সৈকতে ‘সাগর ছায়া’র অন্ধকার সাম্রাজ্যে পুলিশের অভিযানে আটক ১৪

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পর্যটন এলাকা পারকি সমুদ্র সৈকতে অবস্থিত ‘সাগর ছায়া’ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কথিত অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) দুপুরে কর্ণফুলী থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা কর্ণফুলী ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে চলমান অনৈতিক কার্যকলাপের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল নোমান গণমাধ্যমকে জানান, হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ছিল। এসব অভিযোগ যাচাই করতেই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন, ঢাকাস্থ ইটনা উপজেলা সমিতির আহ্বায়ক কমিটি গঠন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘সাগর ছায়া’ হোটেলে কেবল অসামাজিক কর্মকাণ্ডই নয় বরং হোটেলের কিছু কর্মচারী সাধারণ পর্যটকদের হয়রানি করে আসছিল। এমনকি রাস্তা থেকে পর্যটকদের জোরপূর্বক টেনে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এর আগেও গত বছরের ১৯ ডিসেম্বর একই হোটেলের ব্যবস্থাপক তুলশ দাশকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া হোটেলটির বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সমুদ্র সৈকতের সরকারি জমি দখল এবং অবৈধভাবে সড়ক নির্মাণের অভিযোগও রয়েছে।

আরও পড়ুন, কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, দুই দিনে প্রাণ গেল দুইজনের

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, পর্যটন এলাকাগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পারকি সমুদ্র সৈকতে এমন ঘটনার পুনরাবৃত্তি স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগই পারে এই ধরনের অনিয়ম রোধ করতে।

বিষয় : অভিযান কর্ণফুলী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কর্ণফুলীতে পারকি সৈকতে ‘সাগর ছায়া’র অন্ধকার সাম্রাজ্যে পুলিশের অভিযানে আটক ১৪

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পর্যটন এলাকা পারকি সমুদ্র সৈকতে অবস্থিত ‘সাগর ছায়া’ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কথিত অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) দুপুরে কর্ণফুলী থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা কর্ণফুলী ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে চলমান অনৈতিক কার্যকলাপের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল নোমান গণমাধ্যমকে জানান, হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ছিল। এসব অভিযোগ যাচাই করতেই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন, ঢাকাস্থ ইটনা উপজেলা সমিতির আহ্বায়ক কমিটি গঠন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘সাগর ছায়া’ হোটেলে কেবল অসামাজিক কর্মকাণ্ডই নয় বরং হোটেলের কিছু কর্মচারী সাধারণ পর্যটকদের হয়রানি করে আসছিল। এমনকি রাস্তা থেকে পর্যটকদের জোরপূর্বক টেনে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এর আগেও গত বছরের ১৯ ডিসেম্বর একই হোটেলের ব্যবস্থাপক তুলশ দাশকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া হোটেলটির বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সমুদ্র সৈকতের সরকারি জমি দখল এবং অবৈধভাবে সড়ক নির্মাণের অভিযোগও রয়েছে।

আরও পড়ুন, কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, দুই দিনে প্রাণ গেল দুইজনের

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, পর্যটন এলাকাগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পারকি সমুদ্র সৈকতে এমন ঘটনার পুনরাবৃত্তি স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগই পারে এই ধরনের অনিয়ম রোধ করতে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত