প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
কর্ণফুলীতে পারকি সৈকতে ‘সাগর ছায়া’র অন্ধকার সাম্রাজ্যে পুলিশের অভিযানে আটক ১৪
ডেস্ক ||
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পর্যটন এলাকা পারকি সমুদ্র সৈকতে অবস্থিত ‘সাগর ছায়া’ নামে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কথিত অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৪ জন নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) দুপুরে কর্ণফুলী থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা কর্ণফুলী ও বাঁশখালীসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে চলমান অনৈতিক কার্যকলাপের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল নোমান গণমাধ্যমকে জানান, হোটেলটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ ছিল। এসব অভিযোগ যাচাই করতেই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আরও পড়ুন, ঢাকাস্থ ইটনা উপজেলা সমিতির আহ্বায়ক কমিটি গঠনস্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘সাগর ছায়া’ হোটেলে কেবল অসামাজিক কর্মকাণ্ডই নয় বরং হোটেলের কিছু কর্মচারী সাধারণ পর্যটকদের হয়রানি করে আসছিল। এমনকি রাস্তা থেকে পর্যটকদের জোরপূর্বক টেনে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এর আগেও গত বছরের ১৯ ডিসেম্বর একই হোটেলের ব্যবস্থাপক তুলশ দাশকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া হোটেলটির বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সমুদ্র সৈকতের সরকারি জমি দখল এবং অবৈধভাবে সড়ক নির্মাণের অভিযোগও রয়েছে।আরও পড়ুন, কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, দুই দিনে প্রাণ গেল দুইজনেরকর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, পর্যটন এলাকাগুলোতে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রসঙ্গত, দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র পারকি সমুদ্র সৈকতে এমন ঘটনার পুনরাবৃত্তি স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগই পারে এই ধরনের অনিয়ম রোধ করতে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত