দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, দুই দিনে প্রাণ গেল দুইজনের

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত শিশুটির নাম আইজা (৫ মাস ২০ দিন)। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন, বগুড়া গাবতলীর মাদক মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৩ আসামী গ্রেফতার : আদালতের প্রেরণ

আইজা কুষ্টিয়া শহরের রেনউইক মোড় এলাকার বাসিন্দা মোমিন হোসেনের মেয়ে। গত ৩০ মার্চ হামের উপসর্গ নিয়ে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির অবস্থার অবনতি হওয়ায় শুরু থেকেই আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হলেও পারিবারিক কারণে তা সম্ভব হয়নি। তবে হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত ছিল। শেষ পর্যন্ত রাতেই শিশুটি মারা যায়।

আরও পড়ুন, ঢাকাস্থ ইটনা উপজেলা সমিতির আহ্বায়ক কমিটি গঠন

এর আগে একই দিনে ভোরে আফরান নামের আট মাস বয়সী আরও এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ফলে একদিনের ব্যবধানে দুই শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে অভিভাবক ও স্বাস্থ্য সংশ্লিষ্টদের মধ্যে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলায় হামের উপসর্গ নিয়ে শিশুদের হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। চিকিৎসকরা বলছেন, সময়মতো টিকা গ্রহণ না করা, পুষ্টিহীনতা এবং সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়া—এই তিনটি বিষয় পরিস্থিতিকে জটিল করে তুলছে।

আরও পড়ুন, নিরাপদ সড়ক চাই: মিঠাপুকুরে শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করে আন্দোলন, ফুটওভার ব্রিজ ও ট্রাফিক ব্যবস্থার দাবি

বিশেষজ্ঞরা অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেওয়ার জন্য। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা এবং আক্রান্তদের পৃথক রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

বিষয় : কুষ্টিয়া হাম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, দুই দিনে প্রাণ গেল দুইজনের

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত