যুক্তরাষ্ট্রে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রয়াত মেজর জেনারেল কাসেম সোলেমানি-এর ভাতিজি হামিদেহ সোলেমানি আফসার এবং তার মেয়েকে আটক করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল পুলিশ।মার্কো রুবিও, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, গ্রিন কার্ড বাতিলের পর শুক্রবার তাদের আটক করা হয়। বর্তমানে তারা আইসিই-এর (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) হেফাজতে রয়েছেন।পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, আফসার লস অ্যাঞ্জেলেসে বিলাসবহুল জীবনযাপন করছিলেন এবং ইরানের কর্তৃত্ববাদী ও সন্ত্রাসী শাসনের প্রকাশ্য সমর্থক।
আরো পড়ুন , ইউক্রেনে রাশিয়ার ড্রোন-হামলায় নিহত ১৫ আহত বহু
বসবাসের সময় তিনি ইরানি শাসকগোষ্ঠীর পক্ষে প্রচার চালিয়েছেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনায় হামলার প্রশংসা করেছেন এবং আইআরজিসির প্রতি অটল সমর্থন প্রকাশ করেছেন।গ্রিন কার্ড বাতিলের পাশাপাশি আফসারের স্বামীর যুক্তরাষ্ট্রে প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে ইরাকের বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলায় কাসেম সোলেমানি নিহত হন।ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, আফসারের মেয়ে নারজেস সোলেমানি দাবি করেছেন, তার পরিবারের কেউ কখনও যুক্তরাষ্ট্রে বসবাস করেননি এবং তার বাবা-ভাতিজির সম্পর্কের তথ্য বিভ্রান্তিকর।
বিষয় : বাতিল গ্রিন কার্ড নেতা সোলেমানি

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন