দৈনিক সংবাদ দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধিতা ও বিতর্কের মুখে শেষ পর্যন্ত নির্ধারিত ভেন্যু বাতিল করা হয়েছে।আরও পড়ুন, ঈদে গ্রামে এসে নদীতে গোসল, ফিরল দুই কিশোরের মরদেহশনিবার শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা করেছিল ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি। সংগঠনটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে ‘ভাতঘুমের সিনেমা আড্ডা’ শিরোনামে নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে আসছে।আরও পড়ুন, ‘ডন ৩’ ছাড়তেই বিপাকে রণবীরতবে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনীর প্রচারণা শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে এর বিরুদ্ধে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। আয়োজকদের অভিযোগ, জেলার একটি কওমি ছাত্র সংগঠনের একাংশ এ আয়োজনের বিরোধিতা করে, যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তা শঙ্কা দেখা দিলে বিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত ভেন্যু বাতিল করে দেয়। ফলে সিনেমাটি প্রদর্শন হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সিনেমার নির্মাতা ও প্রযোজক তানিম নূর এ ঘটনায় হতাশা প্রকাশ করে বলেন, সেন্সর বোর্ড অনুমোদিত একটি সিনেমা আইনগতভাবে প্রদর্শনের অধিকার রাখে। তার অভিযোগ, পোস্টারে ক্রস চিহ্ন ব্যবহার করে উসকানিমূলক প্রচারণা চালানো হয়েছে, যা বেআইনি।আরও পড়ুন, নার্সের ভূমিকায় কঙ্গনা, প্রকাশ্যে ‘ভারত ভাগ্য বিধাতা’র ফার্স্ট লুকএদিকে ‘চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ’ নামের একটি সংগঠনও ঘটনাটিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। তাদের দাবি, একটি অনুমোদিত চলচ্চিত্রকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা চলছে। ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক বখতিয়ার শাহরিয়ার জানান, নিরাপত্তাজনিত কারণে ভেন্যু বাতিল হওয়ায় এখন নতুন স্থান নির্ধারণ নিয়ে আলোচনা চলছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধ