দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৭ মে ২০২৬

হাম টিকাদান কর্মসূচি বাতিলে রিট, ড. ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে তদন্তের আবেদন

ড. ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে তদন্তের আবেদন

দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে টিকাদান কর্মসূচি নিয়ে বড় ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আড়াই দশকেরও বেশি সময় ধরে চলা রাষ্ট্রীয় হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে আখ্যা দিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।রিট আবেদনটি দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।রিটে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ মোট ২৪ জনকে বিবাদী করা হয়েছে।

আরও  পড়ুন, রমনা বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন শেখ জাহিদুল ইসলাম

এছাড়া কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও রিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।রিটে অভিযোগ করা হয়েছে, হামের টিকা ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামো থেকে বেসরকারি খাতে স্থানান্তরের প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও অপরাধমূলক অবহেলা রয়েছে, যার ফলে দেশে হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শতাধিক শিশুর মৃত্যু হয়েছে।এর আগে ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টে রিট করা হয়।আবেদনকারীর দাবি, জনস্বাস্থ্য নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রশ্নে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এখন জরুরি।

আরও পড়ুন , আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

বিষয় : তদন্ত বাতিল হাম টিকা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

হাম টিকাদান কর্মসূচি বাতিলে রিট, ড. ইউনূসসহ ২৪ জনের বিরুদ্ধে তদন্তের আবেদন

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে টিকাদান কর্মসূচি নিয়ে বড় ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আড়াই দশকেরও বেশি সময় ধরে চলা রাষ্ট্রীয় হামের টিকাদান কর্মসূচি বাতিলের সিদ্ধান্তকে ‘ফৌজদারি অবহেলা’ হিসেবে আখ্যা দিয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।রিট আবেদনটি দাখিল করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।রিটে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ড. আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরয়ার ফারুকী এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ মোট ২৪ জনকে বিবাদী করা হয়েছে।

আরও  পড়ুন, রমনা বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন শেখ জাহিদুল ইসলাম

এছাড়া কেবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, জনপ্রশাসন সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও রিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।রিটে অভিযোগ করা হয়েছে, হামের টিকা ব্যবস্থাকে রাষ্ট্রীয় কাঠামো থেকে বেসরকারি খাতে স্থানান্তরের প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম ও অপরাধমূলক অবহেলা রয়েছে, যার ফলে দেশে হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং শতাধিক শিশুর মৃত্যু হয়েছে।এর আগে ৬ এপ্রিল একই বিষয়ে সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। পাঁচ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টে রিট করা হয়।আবেদনকারীর দাবি, জনস্বাস্থ্য নিরাপত্তা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার প্রশ্নে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এখন জরুরি।

আরও পড়ুন , আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত