ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগে নতুন উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ জাহিদুল ইসলাম। শনিবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।একই আদেশে ডিএমপিতে একাধিক গুরুত্বপূর্ণ বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে রমনা বিভাগের বর্তমান ডিসি মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।ডিএমপির ডিসি মিনা মাহমুদাকে ট্রাফিক অ্যাডমিন (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) শাখায় বদলি করা হয়েছে।
আরও পড়ুন , আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার
এর আগে গত ৫ মে রমনা বিভাগের তৎকালীন ডিসি মাসুদ আলমকে চট্টগ্রামে এসপি হিসেবে বদলি করা হয়। একই সময়ে নীলফামারীর এসপি জাহিদুল ইসলামকে ডিএমপির ডিসি হিসেবে পদায়ন করা হলেও সর্বশেষ আদেশে তাকে রমনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম এর আগে গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিটে দায়িত্ব পালন করেছেন।তবে তার কর্মজীবনে একটি আলোচিত ঘটনা ছিল চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সৈয়দপুর বিমানবন্দরে অভিযান, যেখানে জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধানকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক করা হয়। সেই ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল।
আরও পড়ুন , রাজনীতির নামে অরাজকতা হলে শক্ত হাতে প্রতিহত করা হবে : প্রধানমন্ত্রী
বিষয় : দায়িত্ব নতুন ডিসি রমনা বিভাগ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন