দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ৩০ মার্চ ২০২৬

গণভোট নিয়ে সিদ্ধান্তে ঝুঁকি, ২০ অধ্যাদেশ বাতিলে উদ্বেগ : শিশির মনির

বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির

সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদ্যমান আইনে স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী গণভোট অনুষ্ঠিত হওয়ার পর তা বাতিল করা হলে সাধারণ নির্বাচনের ফলাফলও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

আরো পড়ুন  , গণভোটে অন্তর্বর্তীকালীন সরকারের জালিয়াতি : রাশেদ খান

তিনি আরও বলেন, গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশসহ প্রায় ২০টি অধ্যাদেশ বাতিলের উদ্যোগ উদ্বেগজনক। এসব বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

শিশির মনির দাবি করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছিল। তবে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি।

বিষয় : গণভোট বাতিল হলে হুমকির

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

গণভোট নিয়ে সিদ্ধান্তে ঝুঁকি, ২০ অধ্যাদেশ বাতিলে উদ্বেগ : শিশির মনির

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির

সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদ্যমান আইনে স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী গণভোট অনুষ্ঠিত হওয়ার পর তা বাতিল করা হলে সাধারণ নির্বাচনের ফলাফলও ঝুঁকির মধ্যে পড়তে পারে।

আরো পড়ুন  , গণভোটে অন্তর্বর্তীকালীন সরকারের জালিয়াতি : রাশেদ খান

তিনি আরও বলেন, গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসংক্রান্ত অধ্যাদেশসহ প্রায় ২০টি অধ্যাদেশ বাতিলের উদ্যোগ উদ্বেগজনক। এসব বিষয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

শিশির মনির দাবি করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছিল। তবে এসব সিদ্ধান্ত বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টালবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত