ইউক্রেনে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১৫ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হয়েছেন।খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ জানান, উত্তর-পূর্বাঞ্চলের ১১টি শহর ও গ্রামে চারজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। সুমি অঞ্চলে রাতের আক্রমণে আরও ১১ জন আহত হন, যার মধ্যে একটি শিশুও রয়েছে।দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নিকোপোল শহরের একটি বাজারে ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।
আরো পড়ুন , ইরানের শিক্ষা ও গবেষণা কেন্দ্রগুলোতে মার্কিন–ইসরায়েলি হামলা
পূর্বাঞ্চলের দোনেৎস্কে ছয়জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ছোড়া ২৮৬টি ড্রোনের মধ্যে ২৬০টি ভূপাতিত বা নিষ্ক্রিয় করা হয়েছে।রাশিয়ার রোস্তভ অঞ্চল-এ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন রুশ নাগরিক এবং একজন বিদেশিও রয়েছেন।একই সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান-এর সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেছেন।
বিষয় : নিহত রাশিয়ান ড্রোন-হামলা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন