দৈনিক সংবাদ দিগন্ত

ফুজাইরাহে ড্রোন ধ্বংসাবশেষে নিহত বাংলাদেশি শ্রমিক

সংযুক্ত আরব আমিরাতের Fujairah অঞ্চলে প্রতিরক্ষা বাহিনীর গুলি করে

সংযুক্ত আরব আমিরাতের Fujairah অঞ্চলে প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার প্রকাশিত সরকারি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় প্রশাসন জানায়, একটি মানববিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে সেটিকে সফলভাবে ভূপাতিত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ আল-রিফা’আ এলাকার একটি খামারে গিয়ে পড়ে।

আরো পড়ুন, হায়দরাবাদে পারিবারিক কলহ: দুই সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

এ ঘটনায় ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা দল ও নিরাপত্তা বাহিনী কাজ করছে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিষয় : আরব আমিরাতের বাহিনীর গুলি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ফুজাইরাহে ড্রোন ধ্বংসাবশেষে নিহত বাংলাদেশি শ্রমিক

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

সংযুক্ত আরব আমিরাতের Fujairah অঞ্চলে প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার প্রকাশিত সরকারি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় প্রশাসন জানায়, একটি মানববিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে সেটিকে সফলভাবে ভূপাতিত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ আল-রিফা’আ এলাকার একটি খামারে গিয়ে পড়ে।

আরো পড়ুন, হায়দরাবাদে পারিবারিক কলহ: দুই সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা

এ ঘটনায় ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা দল ও নিরাপত্তা বাহিনী কাজ করছে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত