ফুজাইরাহে ড্রোন ধ্বংসাবশেষে নিহত বাংলাদেশি শ্রমিক
সংযুক্ত আরব আমিরাতের Fujairah অঞ্চলে প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার প্রকাশিত সরকারি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।স্থানীয় প্রশাসন জানায়, একটি মানববিহীন আকাশযান (ইউএভি) শনাক্ত করে সেটিকে সফলভাবে ভূপাতিত করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরে ড্রোনটির ধ্বংসাবশেষ আল-রিফা’আ এলাকার একটি খামারে গিয়ে পড়ে।আরো পড়ুন, হায়দরাবাদে পারিবারিক কলহ: দুই সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যাএ ঘটনায় ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা দল ও নিরাপত্তা বাহিনী কাজ করছে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।