দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ৩০ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া মেধাবী লাবিবুলের পাশে টিম জিয়ন

আর্থিক সংকটে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী লাবিবুলের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন টিম জিয়ন। তার উচ্চশিক্ষার পথ সহজ করতে সংগঠনটি আর্থিক সহায়তা প্রদান করেছে। রোববার (২৯ মার্চ) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা তুলে দেওয়া হয়।

লাবিবুল উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আলেকিশামত এলাকার সুরুজ মিয়ার ছেলে। ছোটবেলা থেকেই মেধাবী এই শিক্ষার্থী এবারের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ৩১২তম স্থান অর্জন করেন। প্রথম মেধাতালিকায় তিনি মার্কেটিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। এছাড়া তিনি পরবর্তীতে ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিভাগে ভর্তির আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুন, বরিশালেও ছড়িয়েছে অতি সংক্রামক রোগ হাম’, বাড়ছে আক্রান্ত ও মৃত্যু

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের এইচআর ম্যানেজার রেজাউল করিম রাযী, টিম জিয়নের প্রতিনিধি জালাল উদ্দিন রিয়েলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সহায়তা পেয়ে লাবিবুল বলেন, টিম জিয়নের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের স্টাইপেন্ডে আমাকে বিবেচনা করায় ধন্যবাদ। এই সহযোগিতা আমার উচ্চশিক্ষা চালিয়ে যেতে অনেক সহায়ক হবে।”

আরও পড়ুন, ফুলবাড়ীয়ায় জমি বিরোধে হামলা, আহত ৩

এ সময় রেজাউল করিম রাযী বলেন, আমরা বিশ্বাস করি, এটি দান নয়—ভবিষ্যতের জন্য বিনিয়োগ। লাবিবুলের মতো মেধাবীরা সঠিক সুযোগ পেলে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।” তিনি আরও জানান, টিম জিয়ন সব সময় মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে থাকবে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

বিষয় : রাজশাহী মেধাবী লাবিবুল মানবিক সংগঠন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া মেধাবী লাবিবুলের পাশে টিম জিয়ন

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

আর্থিক সংকটে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী লাবিবুলের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন টিম জিয়ন। তার উচ্চশিক্ষার পথ সহজ করতে সংগঠনটি আর্থিক সহায়তা প্রদান করেছে। রোববার (২৯ মার্চ) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা তুলে দেওয়া হয়।

লাবিবুল উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আলেকিশামত এলাকার সুরুজ মিয়ার ছেলে। ছোটবেলা থেকেই মেধাবী এই শিক্ষার্থী এবারের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ৩১২তম স্থান অর্জন করেন। প্রথম মেধাতালিকায় তিনি মার্কেটিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। এছাড়া তিনি পরবর্তীতে ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিভাগে ভর্তির আশাবাদ ব্যক্ত করেছেন।

আরও পড়ুন, বরিশালেও ছড়িয়েছে অতি সংক্রামক রোগ হাম’, বাড়ছে আক্রান্ত ও মৃত্যু

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের এইচআর ম্যানেজার রেজাউল করিম রাযী, টিম জিয়নের প্রতিনিধি জালাল উদ্দিন রিয়েলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সহায়তা পেয়ে লাবিবুল বলেন, টিম জিয়নের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের স্টাইপেন্ডে আমাকে বিবেচনা করায় ধন্যবাদ। এই সহযোগিতা আমার উচ্চশিক্ষা চালিয়ে যেতে অনেক সহায়ক হবে।”

আরও পড়ুন, ফুলবাড়ীয়ায় জমি বিরোধে হামলা, আহত ৩

এ সময় রেজাউল করিম রাযী বলেন, আমরা বিশ্বাস করি, এটি দান নয়—ভবিষ্যতের জন্য বিনিয়োগ। লাবিবুলের মতো মেধাবীরা সঠিক সুযোগ পেলে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।” তিনি আরও জানান, টিম জিয়ন সব সময় মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে থাকবে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত