প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া মেধাবী লাবিবুলের পাশে টিম জিয়ন
আব্দুস সালাম, , গঙ্গাচড়া (রংপুর): ||
আর্থিক সংকটে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সুযোগ পাওয়া মেধাবী শিক্ষার্থী লাবিবুলের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন টিম জিয়ন। তার উচ্চশিক্ষার পথ সহজ করতে সংগঠনটি আর্থিক সহায়তা প্রদান করেছে। রোববার (২৯ মার্চ) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলার স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা তুলে দেওয়া হয়।লাবিবুল উপজেলার কোলকোন্দ ইউনিয়নের আলেকিশামত এলাকার সুরুজ মিয়ার ছেলে। ছোটবেলা থেকেই মেধাবী এই শিক্ষার্থী এবারের ভর্তি পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটে ৩১২তম স্থান অর্জন করেন। প্রথম মেধাতালিকায় তিনি মার্কেটিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। এছাড়া তিনি পরবর্তীতে ফিন্যান্স বা অ্যাকাউন্টিং বিভাগে ভর্তির আশাবাদ ব্যক্ত করেছেন।আরও পড়ুন, বরিশালেও ছড়িয়েছে অতি সংক্রামক রোগ হাম’, বাড়ছে আক্রান্ত ও মৃত্যুসহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের এইচআর ম্যানেজার রেজাউল করিম রাযী, টিম জিয়নের প্রতিনিধি জালাল উদ্দিন রিয়েলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। সহায়তা পেয়ে লাবিবুল বলেন, টিম জিয়নের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের স্টাইপেন্ডে আমাকে বিবেচনা করায় ধন্যবাদ। এই সহযোগিতা আমার উচ্চশিক্ষা চালিয়ে যেতে অনেক সহায়ক হবে।”আরও পড়ুন, ফুলবাড়ীয়ায় জমি বিরোধে হামলা, আহত ৩এ সময় রেজাউল করিম রাযী বলেন, আমরা বিশ্বাস করি, এটি দান নয়—ভবিষ্যতের জন্য বিনিয়োগ। লাবিবুলের মতো মেধাবীরা সঠিক সুযোগ পেলে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।” তিনি আরও জানান, টিম জিয়ন সব সময় মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে থাকা শিক্ষার্থীদের পাশে থাকবে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত