দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ৩০ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

ফুলবাড়ীয়ায় জমি বিরোধে হামলা, আহত ৩

ফুলবাড়ীয়ায় জমি বিরোধে হামলা, আহত ৩
ফুলবাড়ীয়ায় জমি বিরোধে হামলা

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধাসহ তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার বাসিন্দা মোছা. খোদেজা খাতুন (৬৫) দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িয়ে আছেন। এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ দুপুর আনুমানিক ১টার দিকে প্রতিপক্ষের লোকজন দা, লাঠি ও লোহার রডসহ তার বাড়িতে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা খোদেজা খাতুন, তার মেয়ে চম্পা আক্তার (২৫) এবং নাতি কাজল মিয়া (১৮)-কে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। পরে স্থানীয়রা আহতদের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

আরও পড়ুন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স - সোনারগাঁয়ে ওসি মহিবুল্লাহ

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাড়ির টিনের বেড়া ও বারান্দা ভাঙচুর করে এবং আঙিনায় থাকা কাঁঠাল ও সুপারি গাছ কেটে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। হামলার সময় তারা ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে বিল্লাল হোসেন (৩৫), শাকিব হোসেন (২৫), শামীম হোসেন (২৭) ও শফিকুল ইসলাম (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

আরও পড়ুন, সোনারগাঁয়ে জ্বালানি তেল তদারকিতে বিশেষ সভা, ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

ভুক্তভোগী খোদেজা খাতুন জানান, আমাদের উপর পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।” এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : ময়মনসিংহ হুমকি অভিযোগ ফুলবাড়ীয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফুলবাড়ীয়ায় জমি বিরোধে হামলা, আহত ৩

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধাসহ তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকার বাসিন্দা মোছা. খোদেজা খাতুন (৬৫) দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে বিরোধে জড়িয়ে আছেন। এরই ধারাবাহিকতায় গত ২৮ মার্চ দুপুর আনুমানিক ১টার দিকে প্রতিপক্ষের লোকজন দা, লাঠি ও লোহার রডসহ তার বাড়িতে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা খোদেজা খাতুন, তার মেয়ে চম্পা আক্তার (২৫) এবং নাতি কাজল মিয়া (১৮)-কে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। পরে স্থানীয়রা আহতদের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

আরও পড়ুন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স - সোনারগাঁয়ে ওসি মহিবুল্লাহ

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাড়ির টিনের বেড়া ও বারান্দা ভাঙচুর করে এবং আঙিনায় থাকা কাঁঠাল ও সুপারি গাছ কেটে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে। হামলার সময় তারা ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে বিল্লাল হোসেন (৩৫), শাকিব হোসেন (২৫), শামীম হোসেন (২৭) ও শফিকুল ইসলাম (৪০)-এর নাম উল্লেখ করা হয়েছে। তারা সবাই একই এলাকার বাসিন্দা।

আরও পড়ুন, সোনারগাঁয়ে জ্বালানি তেল তদারকিতে বিশেষ সভা, ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

ভুক্তভোগী খোদেজা খাতুন জানান, আমাদের উপর পূর্ব শত্রুতার জেরে এ হামলা চালানো হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।” এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত