দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

পলাশবাড়ী থানায় হামলা : ওসিসহ পুলিশ সদস্যদের ওপর সংঘবদ্ধ আক্রমণ, মামলা দায়ের

গাইবান্ধার পলাশবাড়ী থানায় সংঘবদ্ধ হামলার অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে পূর্ব পরিকল্পিতভাবে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে পলাশবাড়ী থানায় প্রবেশ করে। তারা থানার ওসির কক্ষে ঢুকে একটি দোকান সংক্রান্ত বিরোধের বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি করে এবং এক পর্যায়ে ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

আরও পড়ুন, পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

এজাহারে অভিযোগ করা হয়, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওসি সরোয়ারে আলম খানের ওপর শারীরিক হামলা চালায়। এ সময় থানায় উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন, যাদের মধ্যে একজনের হাতে ধারালো অস্ত্রের আঘাতের কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া, হামলাকারীরা থানার একটি কক্ষে প্রবেশ করে সরকারি নথিপত্র নষ্ট করে এবং এক নারী পুলিশ সদস্যকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আরও পুলিশ সদস্য আহত হন।

আরও পড়ুন, সোনারগাঁয়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে এমন আয়োজন জরুরি—এমপি মান্নান

ঘটনার পর আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে এএসআই মো. রুহুল আমিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা, গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। 

বিষয় : গাইবান্ধা পলাশবাড়ী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

পলাশবাড়ী থানায় হামলা : ওসিসহ পুলিশ সদস্যদের ওপর সংঘবদ্ধ আক্রমণ, মামলা দায়ের

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

গাইবান্ধার পলাশবাড়ী থানায় সংঘবদ্ধ হামলার অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে পূর্ব পরিকল্পিতভাবে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে পলাশবাড়ী থানায় প্রবেশ করে। তারা থানার ওসির কক্ষে ঢুকে একটি দোকান সংক্রান্ত বিরোধের বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি করে এবং এক পর্যায়ে ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।

আরও পড়ুন, পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

এজাহারে অভিযোগ করা হয়, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওসি সরোয়ারে আলম খানের ওপর শারীরিক হামলা চালায়। এ সময় থানায় উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন, যাদের মধ্যে একজনের হাতে ধারালো অস্ত্রের আঘাতের কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া, হামলাকারীরা থানার একটি কক্ষে প্রবেশ করে সরকারি নথিপত্র নষ্ট করে এবং এক নারী পুলিশ সদস্যকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আরও পুলিশ সদস্য আহত হন।

আরও পড়ুন, সোনারগাঁয়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে এমন আয়োজন জরুরি—এমপি মান্নান

ঘটনার পর আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে এএসআই মো. রুহুল আমিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা, গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত