প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
পলাশবাড়ী থানায় হামলা : ওসিসহ পুলিশ সদস্যদের ওপর সংঘবদ্ধ আক্রমণ, মামলা দায়ের
মুশফিকুর রহমান মিলটন, , পলাশবাড়ী, গাইবান্ধা: ||
গাইবান্ধার পলাশবাড়ী থানায় সংঘবদ্ধ হামলার অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে পূর্ব পরিকল্পিতভাবে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে পলাশবাড়ী থানায় প্রবেশ করে। তারা থানার ওসির কক্ষে ঢুকে একটি দোকান সংক্রান্ত বিরোধের বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি করে এবং এক পর্যায়ে ওসির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।আরও পড়ুন, পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহতএজাহারে অভিযোগ করা হয়, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওসি সরোয়ারে আলম খানের ওপর শারীরিক হামলা চালায়। এ সময় থানায় উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন, যাদের মধ্যে একজনের হাতে ধারালো অস্ত্রের আঘাতের কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া, হামলাকারীরা থানার একটি কক্ষে প্রবেশ করে সরকারি নথিপত্র নষ্ট করে এবং এক নারী পুলিশ সদস্যকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আরও পুলিশ সদস্য আহত হন।আরও পড়ুন, সোনারগাঁয়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে এমন আয়োজন জরুরি—এমপি মান্নানঘটনার পর আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে এএসআই মো. রুহুল আমিন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে পলাশবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের ওপর হামলা, গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত