দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

সোনারগাঁয়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে এমন আয়োজন জরুরি—এমপি মান্নান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় পায়রা উড়িয়ে ও তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা চত্বরে অবস্থিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।এরপর একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে, যা দিবসটির তাৎপর্যকে আরও বর্ণিল করে তোলে।দিবসের দ্বিতীয় পর্বে সোনারগাঁ স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন, বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এসময় তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন, পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, স্থানীয় সরকারের নির্বাহী প্রকৌশলী আলমগীর চৌধুরী, একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্রপাল,যুবদল নেতা নুরে ইয়াসিন নোবেল ও পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক হযরত আলী রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।সমগ্র আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : সোনারগাঁ নারায়ণগঞ্জ এমপি মুক্তিযুদ্ধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সোনারগাঁয়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে এমন আয়োজন জরুরি—এমপি মান্নান

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় পায়রা উড়িয়ে ও তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা চত্বরে অবস্থিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।এরপর একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে, যা দিবসটির তাৎপর্যকে আরও বর্ণিল করে তোলে।দিবসের দ্বিতীয় পর্বে সোনারগাঁ স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন, বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহত

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এসময় তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন, পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহত

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, স্থানীয় সরকারের নির্বাহী প্রকৌশলী আলমগীর চৌধুরী, একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্রপাল,যুবদল নেতা নুরে ইয়াসিন নোবেল ও পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক হযরত আলী রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।সমগ্র আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত