প্রিন্ট এর তারিখ : ১৫ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
সোনারগাঁয়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে এমন আয়োজন জরুরি—এমপি মান্নান
পীর মোহাম্মদ, , বিশেষ প্রতিনিধি: ||
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টায় পায়রা উড়িয়ে ও তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা চত্বরে অবস্থিত স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।এরপর একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে, যা দিবসটির তাৎপর্যকে আরও বর্ণিল করে তোলে।দিবসের দ্বিতীয় পর্বে সোনারগাঁ স্টেডিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরও পড়ুন, বাগেরহাটে দুষ্কৃতিকারীদের গুলিতে যুবক নিহতপ্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। এসময় তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস আমাদের জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।আরও পড়ুন, পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ ছাত্র নিহতএসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, সহ-সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, স্থানীয় সরকারের নির্বাহী প্রকৌশলী আলমগীর চৌধুরী, একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্রপাল,যুবদল নেতা নুরে ইয়াসিন নোবেল ও পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক হযরত আলী রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।সমগ্র আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত