দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ২৫ মার্চ ২০২৬

ঈদের পঞ্চম দিনেও রংপুরে বিনোদন কেন্দ্রে জনস্রোত, উৎসবে মুখর নগরী

পবিত্র ঈদুল ফিতরের পঞ্চম দিনেও রংপুর নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা মানুষের সরব উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পার্ক, চিড়িয়াখানা ও দর্শনীয় স্থানগুলো। উৎসবের আনন্দ ভাগাভাগি করতে নগরজুড়ে যেন মানুষের ঢল নেমেছিল।

নগরীর চিড়িয়াখানা, শিশু পার্ক, চিকলি ওয়াটার পার্ক, তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘর, শিরিন পার্ক, প্রয়াস বিনোদন পার্ক, কালেক্টরেট সুরভি উদ্যান ও টাউনহল চত্বরসহ বিভিন্ন স্পটে দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া গঞ্জিপুরের ভিন্ন জগৎ, পীরগঞ্জের আনন্দ নগর, কাউনিয়ার তিস্তা পার্ক, মহিপুর ঘাট ও তিস্তা সেতুতেও ছিল মানুষের ভিড়। সরেজমিনে দেখা যায়, অধিকাংশ বিনোদন কেন্দ্রের প্রবেশপথে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন দর্শনার্থীরা। শিশুদের নিয়ে ঘুরতে আসা পরিবারের সংখ্যাই ছিল বেশি। ঈদের পর থেকে অনুকূল ও স্নিগ্ধ আবহাওয়ায় শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন, কক্সবাজারে কবিতা চত্বরে ডেকে নিয়ে ছাত্রদল নেতা খোরশেদ আলমকে ছুরিকাঘাতে হত্যা

দেশের দ্বিতীয় বৃহত্তম রংপুর চিড়িয়াখানায়ও ছিল দর্শনার্থীদের ভিড়। বেঙ্গল টাইগার, সিংহ, জলহস্তী, হরিণ ও বানরসহ বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে মানুষের ভিড় লেগেই ছিল। শিশু পার্কে অর্ধশতাধিক রাইডে চড়তে টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে নৌকার আদলে তৈরি ‘রোস্টার’ রাইডে শিশুদের আগ্রহ ছিল বেশি। চিকলি ওয়াটার পার্কেও ছিল উপচে পড়া ভিড়। ভাসমান ওয়াটার পার্ক, নাগরদোলা, কৃত্রিম ঝর্ণা ও শিশুদের খেলাধুলার স্থানগুলোতে দর্শনার্থীদের আনন্দ-উচ্ছ্বাস চোখে পড়ে। অন্যদিকে, ইতিহাসপ্রেমীদের আকর্ষণের কেন্দ্র তাজহাট জমিদার বাড়ি ও জাদুঘরেও সব বয়সী মানুষের পদচারণা ছিল লক্ষণীয়।

দর্শনার্থী মাইশা বলেন, ঈদে পরিবার নিয়ে ঘুরতে আসার আনন্দই আলাদা। সবাই মিলে সময় কাটাতে খুব ভালো লাগছে।” খোরশেদ আলম সাগরও একই অভিজ্ঞতার কথা জানান। চিড়িয়াখানায় ঘুরতে আসা হুমায়ুন আহাম্মেদ বলেন, ছোট বাচ্চাদের নিয়ে এসেছি। বাঘ, সিংহ আর জলহস্তী দেখে তারা খুব খুশি।” শিশু পার্কে আসা হজরত আলী জানান, তার সন্তান প্রতিটি রাইডে চড়ে দারুণ আনন্দ পেয়েছে। মিঠাপুকুরের ফকিরবাড়ি পল্লি জাদুঘরের উদ্যোক্তা লেখক আদিল ফকির জানান, জাদুঘরের কাজ পুরোপুরি শেষ না হলেও পরীক্ষামূলকভাবে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং ঈদের পর থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে।

আরও পড়ুন, সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী চৌধুরীগাঁও ঈদগাহে ঈদুল ফিতরের জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন

এদিকে, ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মজিদ আলী জানান, ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট, ফুট প্যাট্রোল ও মোবাইল টিম মোতায়েন রয়েছে। রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেন, ুবিভিন্ন বিনোদন কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এবারের ঈদে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।” সব মিলিয়ে অনুকূল আবহাওয়া ও উৎসবের আমেজে এবারের ঈদে রংপুরের বিনোদন কেন্দ্রগুলো পরিণত হয়েছে আনন্দের মিলনমেলায়।

বিষয় : রংপুর জনস্রোত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঈদের পঞ্চম দিনেও রংপুরে বিনোদন কেন্দ্রে জনস্রোত, উৎসবে মুখর নগরী

প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত