আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় (আইএমও) নিযুক্ত ইরানের প্রতিনিধি জানিয়েছেন যে, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার জন্য ইরান সরকারের সঙ্গে সমন্বয় সাপেক্ষে বিদেশি জাহাজগুলো এখনও হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে।
আরও পড়ুন, যুক্তরাষ্ট্রের ছয় শর্তে ইরান চুক্তি সম্ভাবনা নিয়ে সংশয়
আলী মুসাভি, যিনি একইসঙ্গে যুক্তরাজ্যে ইরানের দূত হিসেবে দায়িত্বরত, মেহর নিউজ এজেন্সিকে বলেছেন যে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনের পাশাপাশি ‘ইরানের আঞ্চলিক অখণ্ডতা ও অধিকারের’ প্রতিও সম্মান প্রদর্শন করতে হবে।
আরও পড়ুন, কাতারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় মরদেহ উদ্ধার, নিখোঁজ ১
তিনি আরও যোগ করেন যে, সামুদ্রিক নিরাপত্তা উন্নত করতে এবং নাবিকদের সুরক্ষায় ইরান আইএমও এবং অন্যান্য দেশগুলোর সাথে সহযোগিতা করতে প্রস্তুত। মুসাভি বলেন, হরমুজ প্রণালী শুধু ইরানের ‘শত্রুদের’ জন্য বন্ধ। তিনি আরও উল্লেখ করেন যে, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতির মূলে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ।
বিষয় : ইরান জাহাজ হরমুজ প্রণালি

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন