দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৫ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে ৭০০ দরিদ্র পরিবারে ঈদ উপহার দিল ওয়েলফেয়ার ইউকে লিমিটেড

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লন্ডনভিত্তিক সামাজিক সংগঠন সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেডের উদ্যোগে ৭০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় আয়োজিত ‘ঈদ উপহার সামগ্রী বিতরণ- ২০২৬’ অনুষ্ঠানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন, মধ্যরাতে পাহাড়তলীর রেলওয়ে সিসিএস দপ্তরে আগুন, রহস্য খুঁজতে তদন্ত কমিটি 

এতে উপকারভোগী প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চালের প্যাকেট প্রদান করা হয়।সংগঠনটির বাংলাদেশে অবস্থানরত পরিবারবর্গ জানান, ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।সংগঠনটির সভাপতি মামুন কবির বলেন, ২০২২ সাল থেকে দূর প্রবাসে বসবাস করলেও আমরা নিয়মিতভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। 

আরও পড়ুন, শরীয়তপুরে ৭০০ অসহায় ও দুস্থ মানুষ পেলো ঈদ উপহার

শুরু থেকেই সংগঠনের সদস্যরা ধারাবাহিকভাবে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ সম্পাদক কামরুল কবির বলেন, সংগঠনটি লন্ডনভিত্তিক হলেও বাংলাদেশে আমাদের পরিবারের সদস্যদের মাধ্যমে সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২২ সাল থেকেই সংগঠনটি তার সামর্থ্য অনুযায়ী অসহায় জনগোষ্ঠীর মাঝে সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর চেষ্টা থাকবে। এ সময় সংগঠনটির সভাপতি মামুন কবির ও সাধারণ সম্পাদক কামরুল কবির দেশবাসীর মঙ্গল কামনা করেন।

বিষয় : সোনারগাঁ সহায়তা ঈদ উপহার ওয়েলফেয়ার ইউক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

সোনারগাঁয়ে ৭০০ দরিদ্র পরিবারে ঈদ উপহার দিল ওয়েলফেয়ার ইউকে লিমিটেড

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লন্ডনভিত্তিক সামাজিক সংগঠন সোনারগাঁ ওয়েলফেয়ার ইউকে লিমিটেডের উদ্যোগে ৭০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকায় আয়োজিত ‘ঈদ উপহার সামগ্রী বিতরণ- ২০২৬’ অনুষ্ঠানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন, মধ্যরাতে পাহাড়তলীর রেলওয়ে সিসিএস দপ্তরে আগুন, রহস্য খুঁজতে তদন্ত কমিটি 

এতে উপকারভোগী প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চালের প্যাকেট প্রদান করা হয়।সংগঠনটির বাংলাদেশে অবস্থানরত পরিবারবর্গ জানান, ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।সংগঠনটির সভাপতি মামুন কবির বলেন, ২০২২ সাল থেকে দূর প্রবাসে বসবাস করলেও আমরা নিয়মিতভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। 

আরও পড়ুন, শরীয়তপুরে ৭০০ অসহায় ও দুস্থ মানুষ পেলো ঈদ উপহার

শুরু থেকেই সংগঠনের সদস্যরা ধারাবাহিকভাবে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ সম্পাদক কামরুল কবির বলেন, সংগঠনটি লন্ডনভিত্তিক হলেও বাংলাদেশে আমাদের পরিবারের সদস্যদের মাধ্যমে সেবামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২২ সাল থেকেই সংগঠনটি তার সামর্থ্য অনুযায়ী অসহায় জনগোষ্ঠীর মাঝে সহযোগিতা করে যাচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রমের পরিধি আরও বাড়ানোর চেষ্টা থাকবে। এ সময় সংগঠনটির সভাপতি মামুন কবির ও সাধারণ সম্পাদক কামরুল কবির দেশবাসীর মঙ্গল কামনা করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত