দৈনিক সংবাদ দিগন্ত

ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত ২ মার্কিন সেনা

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন ধরেছে। এতে দুই সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, এটা ‘যুদ্ধজনিত আগুন নয়’।

আরও পড়ুন, বিক্ষোভকারীদের সতর্ক করলো ইরান পুলিশ শত্রু হিসেবে গণ্য হবেন

জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে এ আগুনের সূত্রপাত। এতে জাহাজের প্রপালশন প্ল্যান্টে (যান্ত্রিক ব্যবস্থা) কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় আহত দুই সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে। সেন্ট্রাল কমান্ডের দাবি, রণতরিটি পুরোপুরি কার্যকর রয়েছে। রণতরি ইউএসএস জেরাল্ড এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তা উল্লেখ করেনি মার্কিন সামরিক বাহিনী।

আরও পড়ুন, ইরানের হামলায় উপসাগরীয় দেশগুলোর ক্ষেপণাস্ত্র নিরাপত্তা সংকটে

মার্কিন নৌবাহিনীতে যুক্ত ১১টি রণতরির মধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সবচেয়ে বড় ও আধুনিক বলে বিবেচনা করা হয়। ইরান যুদ্ধে এটি মোতায়েন করা হয়েছে। তবে কৌশলগত কারণে এটা অবস্থান পরিবর্তন করে বলে জানান সংশ্লিষ্টরা।

বিষয় : যুক্তরাষ্ট্র আগুন সেনা জাহাজ জেরাল্ড ফোর্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত ২ মার্কিন সেনা

প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন ধরেছে। এতে দুই সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, এটা ‘যুদ্ধজনিত আগুন নয়’।

আরও পড়ুন, বিক্ষোভকারীদের সতর্ক করলো ইরান পুলিশ শত্রু হিসেবে গণ্য হবেন

জাহাজের প্রধান লন্ড্রি স্পেস থেকে এ আগুনের সূত্রপাত। এতে জাহাজের প্রপালশন প্ল্যান্টে (যান্ত্রিক ব্যবস্থা) কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় আহত দুই সেনার অবস্থা স্থিতিশীল রয়েছে। সেন্ট্রাল কমান্ডের দাবি, রণতরিটি পুরোপুরি কার্যকর রয়েছে। রণতরি ইউএসএস জেরাল্ড এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তা উল্লেখ করেনি মার্কিন সামরিক বাহিনী।

আরও পড়ুন, ইরানের হামলায় উপসাগরীয় দেশগুলোর ক্ষেপণাস্ত্র নিরাপত্তা সংকটে

মার্কিন নৌবাহিনীতে যুক্ত ১১টি রণতরির মধ্যে ইউএসএস জেরাল্ড ফোর্ডকে সবচেয়ে বড় ও আধুনিক বলে বিবেচনা করা হয়। ইরান যুদ্ধে এটি মোতায়েন করা হয়েছে। তবে কৌশলগত কারণে এটা অবস্থান পরিবর্তন করে বলে জানান সংশ্লিষ্টরা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত