দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

প্রেসক্লাব গংগাচড়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, প্রয়াত সাংবাদিকদের স্মরণ

রংপুরের গংগাচড়া উপজেলায় প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৫টায় প্রেসক্লাব গংগাচড়ার উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাব গংগাচড়া কার্যালয়ে  আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ মিয়া। ইফতারের আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

আরও পড়ুন, ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার স্লোগান নিয়ে বিতর্ক

পরে প্রয়াত সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা এবং সাধারণ মানুষের কথা প্রশাসনের কাছে পৌঁছে দিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের এই অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। প্রয়াত সাংবাদিকরা তাদের কর্মের মাধ্যমে সমাজে যে অবদান রেখে গেছেন তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা প্রয়াত সহকর্মীদের স্মৃতিচারণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে  প্রেসক্লাব গংগাচড়ার নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সুধীজনসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন, সেলফি তুলতে কান্ডে দুই কলেজ ছাত্র নিহত

রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মত দেন উপস্থিত অতিথিরা। তারা প্রেসক্লাবের এমন উদ্যোগকে স্বাগত জানান। শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিষয় : প্রেসক্লাব রংপুর স্মৃতিচারণ গংগাচড়া ইফতার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

প্রেসক্লাব গংগাচড়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল, প্রয়াত সাংবাদিকদের স্মরণ

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

রংপুরের গংগাচড়া উপজেলায় প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকাল ৫টায় প্রেসক্লাব গংগাচড়ার উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেসক্লাব গংগাচড়া কার্যালয়ে  আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ মিয়া। ইফতারের আগে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

আরও পড়ুন, ভিজিএফের চালের বস্তায় শেখ হাসিনার স্লোগান নিয়ে বিতর্ক

পরে প্রয়াত সাংবাদিকদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা এবং সাধারণ মানুষের কথা প্রশাসনের কাছে পৌঁছে দিতে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাদের এই অবদান সব সময় স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। প্রয়াত সাংবাদিকরা তাদের কর্মের মাধ্যমে সমাজে যে অবদান রেখে গেছেন তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা প্রয়াত সহকর্মীদের স্মৃতিচারণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে  প্রেসক্লাব গংগাচড়ার নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি, সুধীজনসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন, সেলফি তুলতে কান্ডে দুই কলেজ ছাত্র নিহত

রমজানের পবিত্রতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মত দেন উপস্থিত অতিথিরা। তারা প্রেসক্লাবের এমন উদ্যোগকে স্বাগত জানান। শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত