দৈনিক সংবাদ দিগন্ত

‘গরুর দড়ি ধরে বাড়ি ফেরার আনন্দটাই ছিল আলাদা’: সিয়াম আহমেদ

পবিত্র ঈদুল আজহা ঘিরে শৈশবের স্মৃতিচারণ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা Siam Ahmed। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলায় বাবার হাত ধরে গরুর হাটে যাওয়ার আনন্দ ছিল তার কাছে ঈদের অন্যতম বড় আকর্ষণ।আরও পড়ুন, শুরু হচ্ছে তারকাখচিত পডকাস্ট শো ‘নায়কের নায়িকা’হাটজুড়ে ঘুরে ঘুরে গরু দেখা, পছন্দ করা, দরদাম করা—সবকিছুতেই ছিল অন্যরকম উচ্ছ্বাস। তবে সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল গরু কেনার পর দড়ি ধরে সেটিকে বাড়ি ফিরিয়ে আনা। সিয়াম বলেন, ছোটবেলায় তার মনে হতো—যদি গরু কেনার টাকাটা বাবাকে তিনি নিজেই দিতে পারতেন, তাহলে আনন্দটা আরও বেশি হতো।আরও পড়ুন, ১৬ বছর পর আবার একসঙ্গে দীঘি ও আবুল হায়াতসময়ের সঙ্গে সেই ইচ্ছাও পূরণ হয়েছে। অভিনেতা জানান, উপার্জন শুরু করার পর থেকেই প্রতি ঈদে কোরবানির পশু কেনার জন্য বাবার হাতে আলাদা করে টাকা তুলে দেন তিনি। নিজের উপার্জনের অর্থে পরিবারের পাশে দাঁড়াতে পারাকে জীবনের অন্যতম বড় প্রাপ্তি বলেও উল্লেখ করেন এই অভিনেতা।আরও পড়ুন, রহস্যময় স্ট্যাটাসতবে ব্যস্ততা আর দায়িত্বের ভিড়ে ছোটবেলার সেই নিখাদ আনন্দ এখন আর খুঁজে পান না বলে জানান সিয়াম আহমেদ। তার ভাষায়, শৈশবের সেই স্মৃতিগুলোই আজও ঈদকে তার কাছে বিশেষ করে তোলে।

‘গরুর দড়ি ধরে বাড়ি ফেরার আনন্দটাই ছিল আলাদা’: সিয়াম আহমেদ