বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গংগাচড়া উপজেলা শাখার উদ্যোগে কার্যকরী পরিষদ সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় গংগাচড়া উপজেলা কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর জেলা শাখার সভাপতি ও নোহালী ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. বেলাল আবেদীন। ব্যানারে ঘোষিত প্রধান অতিথি বিশেষ কারণে উপস্থিত থাকতে না পারায় তিনি প্রধান অতিথির দায়িত্ব পালন করেন।আরও পড়ুন, সাভারের সুগন্ধা হাউজিংয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, পুলিশের হস্তক্ষেপে সীমানা প্রাচীর নির্মান বন্ধগংগাচড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শোয়াইবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মো. ওবায়দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মো. বেলাল আবেদীন বলেন, শ্রমিকরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলেও দেশের অনেক শ্রমিক এখনো ন্যায্য অধিকার, উপযুক্ত মজুরি ও মানবিক মর্যাদা থেকে বঞ্চিত। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।আরও পড়ুন, গাজীপুরের কাপাসিয়ায় আলোচিত ৫ খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকানের মরদেহ উদ্ধারতিনি আরও বলেন, ইসলাম শ্রমিক ও মালিকের মধ্যে সৌহার্দ্য, ন্যায়বিচার ও পারস্পরিক দায়িত্ববোধের শিক্ষা দেয়। শ্রমিকদের কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ এবং শোষণমুক্ত সমাজ গঠনে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার বিকল্প নেই। এসময় শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।আরও পড়ুন, রায়পুরে বিদ্যালয়ের ভবন নির্মাণে বাধা, ক্ষুদ্ধ গ্রামবাসী, শিক্ষক, অভিভাবকদের মানববন্ধনউপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শোয়াইবুর রহমানের সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।