রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে অবস্থিত বেতগাড়ী জহিরোন নেছা নূরানী হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে ৮ম হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গংগাচড়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে আগত হাফেজ শিক্ষার্থীরা হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
আরও পড়ুন, যাকাত গরিবের অধিকার, করুণার দান নয়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম. আবুল কাশেম, ভাইস চ্যান্সেলর, তিস্তা ইউনিভার্সিটি। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জহিরোন নেছা মাদ্রাসা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে। এতে এলাকার ওলামায়ে কেরাম, মাদ্রাসা শিক্ষক, অভিভাবক, দাতা সদস্য ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।
বিষয় : প্রতিযোগিতা গংগাচড়া

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নে অবস্থিত বেতগাড়ী জহিরোন নেছা নূরানী হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে ৮ম হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গংগাচড়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে আগত হাফেজ শিক্ষার্থীরা হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
আরও পড়ুন, যাকাত গরিবের অধিকার, করুণার দান নয়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম. আবুল কাশেম, ভাইস চ্যান্সেলর, তিস্তা ইউনিভার্সিটি। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জহিরোন নেছা মাদ্রাসা কমপ্লেক্স জামে মসজিদ প্রাঙ্গণে। এতে এলাকার ওলামায়ে কেরাম, মাদ্রাসা শিক্ষক, অভিভাবক, দাতা সদস্য ও ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।

আপনার মতামত লিখুন