মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নির্বাচনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেবীদ্বারের সব সরকারি কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হবে।(১০ মার্চ) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য এলাকার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ জানান, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহে তিনি মূলত এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কাঠামো এবং সরকারি সেবার মান যাচাইয়ের কাজ করেছেন। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি সরকারি কাজের তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে।
আরো পড়ুন , “তোমাদের জন্মের আগে থেকেই রাজনীতি করি” : মির্জা আব্বাস
দেবীদ্বারের রাস্তাঘাটের দুরবস্থাকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি জানান, বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর, এলজিইডি এবং পিআইও অফিসের অধীনে বেশ কিছু সড়কের উন্নয়ন কাজ চলছে। বর্ষার আগেই এসব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করার কড়া নির্দেশ দেন তিনি। একই সঙ্গে একাধিক কাজ নিয়ে ধীরগতিতে করার প্রবণতা বন্ধের আহ্বান জানান।
আসন্ন ঈদ উপলক্ষে সরকারি বরাদ্দের তথ্য তুলে ধরে তিনি জানান, দেবীদ্বার পৌরসভায় তিন হাজার ৮১টি এবং ১৫টি ইউনিয়নে ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি নির্দেশ দেন তিনি। এ ছাড়া কাবিখা কর্মসূচির আওতায় ১০টি অবকাঠামো উন্নয়ন এবং দুটি খাল পুনঃখননের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
বিষয় : উন্নয়ন প্রতিশ্রুতি মধ্যরাত উন্নয়ন

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন