দৈনিক সংবাদ দিগন্ত

খুলনায় তাঁতী দলের নেতা সোনা মিয়াকে কুপিয়ে হত্যা, দুর্বৃত্তদের খোঁজে অভিযান

খুলনার খালিশপুরে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার মধ্যরাতে নগরীর নয়াবাটি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত সোনা মিয়া (৩৮) স্থানীয় বাসিন্দা জব্বার সরদারের ছেলে এবং খালিশপুর থানার ১০ নম্বর ওয়ার্ড তাঁতী দলের আহ্বায়ক ছিলেন।স্থানীয়দের তথ্য অনুযায়ী, রাতের সময় তিনি তার ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে তিনজন দুর্বৃত্ত এসে দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।আরো পড়ুন , সিজারের পর অতিরিক্ত রক্তক্ষরণ ফেনীতে নবমাতার মৃত্যুহামলাকারীদের মধ্যে একজন হেলমেট এবং দুজন মুখে মাস্ক পরা ছিল বলে জানিয়েছেন এক নৈশপ্রহরী।গুরুতর আহত অবস্থায় তিনি পাশের একটি বাসায় আশ্রয় নেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা খালিশপুর ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।খালিশপুর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

খুলনায় তাঁতী দলের নেতা সোনা মিয়াকে কুপিয়ে হত্যা, দুর্বৃত্তদের খোঁজে অভিযান