দৈনিক সংবাদ দিগন্ত

জাতীয় নির্বাচনের অজুহাতে শাকসু নির্বাচন স্থগিত, মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অবিলম্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের দাবি জানান। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত প্রায় ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। আবাসিক ছাত্রহল এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি আইআইসিটি ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন প্যানেলের শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশূন্যতা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনের অজুহাতে আবারও শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত। বিক্ষোভে অংশ নেওয়া শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, “জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে দীর্ঘদিন ঝুলে থাকা ছাত্র সংসদ নির্বাচন আবারও বন্ধ করার ষড়যন্ত্র আমরা কোনোভাবেই মেনে নেব না। প্রশাসনকে অবশ্যই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

আরও পড়ুন, ঢাবির ইসলাম ইতিহাস বিভাগের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান

বিক্ষোভকারীরা অবিলম্বে নির্বাচন কমিশনের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের প্রাণের দাবি। এ বিষয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। দাবি আদায় না হলে শাবিপ্রবি থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

বিষয় : বিক্ষোভ শাকসু মধ্যরাত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জাতীয় নির্বাচনের অজুহাতে শাকসু নির্বাচন স্থগিত, মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব ধরনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মধ্যরাতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অবিলম্বে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের দাবি জানান। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত প্রায় ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল হয়ে ওঠে। আবাসিক ছাত্রহল এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি আইআইসিটি ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিভিন্ন প্যানেলের শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশূন্যতা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনের অজুহাতে আবারও শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত। বিক্ষোভে অংশ নেওয়া শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, “জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে দীর্ঘদিন ঝুলে থাকা ছাত্র সংসদ নির্বাচন আবারও বন্ধ করার ষড়যন্ত্র আমরা কোনোভাবেই মেনে নেব না। প্রশাসনকে অবশ্যই এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।”

আরও পড়ুন, ঢাবির ইসলাম ইতিহাস বিভাগের চেয়ারম্যান পদে দায়িত্ব পেলেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান

বিক্ষোভকারীরা অবিলম্বে নির্বাচন কমিশনের দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের প্রাণের দাবি। এ বিষয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। দাবি আদায় না হলে শাবিপ্রবি থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত