শাহজালাল ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং দ্রুত শাকসু সচল ও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর জেলা শাখা। গতকাল বুধবার (২১ জানুয়ারি) সকালে গাজীপুরের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। গাজীপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠানের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও গাজীপুর মহানগর সভাপতি মো. রেজাউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ছাত্র সংসদ হচ্ছে নেতৃত্ব তৈরির সূতিকাগার। দীর্ঘদিন শাকসু নির্বাচন স্থগিত রেখে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। অবিলম্বে নির্বাচন দিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে দিতে হবে। কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবির গাজীপুর জেলা সভাপতি ইয়াসিন আরাফাত, ডুয়েট (উটঊঞ) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি তাসনিম আলম এবং গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নুরুল ইসলাম। বক্তারা বলেন, ছাত্র সংসদ না থাকায় ক্যাম্পাসে সুস্থ ধারার ছাত্ররাজনীতি বাধাগ্রস্ত হচ্ছে। আরও পড়ুন, ৪ নং বারুইপাড়া ইউনিয়নে হ্যাঁ/না গণভোট বিষয়ে নারী সচেতনতা সভাদ্রুত শাকসু বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।