দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ মার্চ ২০২৬

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

ফুলবাড়িয়া পাহাড় অনন্তপুরে দৃষ্টিনন্দন সূর্যমুখী ফুলের বাগান

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পাহাড় অনন্তপুর গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক কাজিম উদ্দিন গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন সূর্যমুখী ফুলের বাগান। হলুদ রঙের ঝলমলে সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে পুরো ক্ষেত। ফুলগুলো আকাশের দিকে তাকিয়ে যেন হাঁসছে। গত ডিসেম্বরে বাড়ির আঙ্গিনায় প্রায় ২২ শতক জমিতে পরীক্ষামূলকভাবে সূর্যমুখী চাষ শুরু করেন কাজিম উদ্দিন। বর্তমানে বাগানজুড়ে শত শত ফুল ফুটে এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করেছে। বিকেলের সময় সূর্যের আলোয় ফুলগুলো দেখতে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। 

আরও পড়ুন, নেত্রকোনায় মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ নিরাপত্তা চেয়ে আবেদন

বাগান মালিক কাজিম উদ্দিন মাষ্টার জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কম খরচে এবং স্বল্প সময়ে সূর্যমুখী চাষ লাভজনক হওয়ায় তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন। এসময় তিনি সচেতন উদ্যোক্তাদের কৃষি অফিসের পরামর্শে সূর্যমুখী চাষ করার আহ্বান জানান। এছাড়াও মাস্টার বাড়ির মিশ্র ফল বাগানে রয়েছে, ত্রিশ জাতের বিদেশি আঙ্গুর গাছ, ৩৫ এরও বেশি জাতের বিদেশে আম, বারো মাসী সবুজ ভিয়েতনামি মাল্টা, বারো মাসী অস্ট্রেলিয়ান হলুদ মালটাসহ বিভিন্ন ধরনের সুস্বাদু সুমিষ্ট ফলের গাছ। 

আরও পড়ুন, ফরিদপুরে থামছে না ফসলি জমি ধ্বংসের উৎসব

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ বলেন, সারা ফুলবাড়িয়ায় এ বছর প্রায় ৫ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। কৃষকদের উপকরণ সহায়তার মাধ্যমে এর পরিধি বৃদ্ধিতে চেষ্টা করা হচ্ছে। সূর্যমুখী চাষ কৃষকদের জন্য সম্ভাবনাময় একটি ফসল। সঠিক পরিচর্যা ও পরামর্শ পেলে এ ফসল চাষ করে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। কৃষি অফিস বলছে, বর্তমানে দেশে ব্যবহৃত সূর্যমুখীর তেল প্রায় সম্পূর্ণই আমদানি নির্ভর। এই আমদানি নির্ভরতা কমানোর জন্য এবং দেশে উৎপাদিত সূর্যমুখী তেল পরিচিত করার চেষ্টার লক্ষেই সূর্যমুখী চাষে গুরুত্ব দেওয়া হচ্ছে। 

বিষয় : ময়মনসিংহ সূর্যমুখী কৃষি কর্মকর্তা দৃষ্টিনন্দন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ফুলবাড়িয়া পাহাড় অনন্তপুরে দৃষ্টিনন্দন সূর্যমুখী ফুলের বাগান

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পাহাড় অনন্তপুর গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক কাজিম উদ্দিন গড়ে তুলেছেন দৃষ্টিনন্দন সূর্যমুখী ফুলের বাগান। হলুদ রঙের ঝলমলে সূর্যমুখী ফুলে ছেয়ে গেছে পুরো ক্ষেত। ফুলগুলো আকাশের দিকে তাকিয়ে যেন হাঁসছে। গত ডিসেম্বরে বাড়ির আঙ্গিনায় প্রায় ২২ শতক জমিতে পরীক্ষামূলকভাবে সূর্যমুখী চাষ শুরু করেন কাজিম উদ্দিন। বর্তমানে বাগানজুড়ে শত শত ফুল ফুটে এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করেছে। বিকেলের সময় সূর্যের আলোয় ফুলগুলো দেখতে আরও আকর্ষণীয় হয়ে ওঠে। 

আরও পড়ুন, নেত্রকোনায় মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলের অভিযোগ নিরাপত্তা চেয়ে আবেদন

বাগান মালিক কাজিম উদ্দিন মাষ্টার জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় কম খরচে এবং স্বল্প সময়ে সূর্যমুখী চাষ লাভজনক হওয়ায় তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন। এসময় তিনি সচেতন উদ্যোক্তাদের কৃষি অফিসের পরামর্শে সূর্যমুখী চাষ করার আহ্বান জানান। এছাড়াও মাস্টার বাড়ির মিশ্র ফল বাগানে রয়েছে, ত্রিশ জাতের বিদেশি আঙ্গুর গাছ, ৩৫ এরও বেশি জাতের বিদেশে আম, বারো মাসী সবুজ ভিয়েতনামি মাল্টা, বারো মাসী অস্ট্রেলিয়ান হলুদ মালটাসহ বিভিন্ন ধরনের সুস্বাদু সুমিষ্ট ফলের গাছ। 

আরও পড়ুন, ফরিদপুরে থামছে না ফসলি জমি ধ্বংসের উৎসব

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ বলেন, সারা ফুলবাড়িয়ায় এ বছর প্রায় ৫ হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। কৃষকদের উপকরণ সহায়তার মাধ্যমে এর পরিধি বৃদ্ধিতে চেষ্টা করা হচ্ছে। সূর্যমুখী চাষ কৃষকদের জন্য সম্ভাবনাময় একটি ফসল। সঠিক পরিচর্যা ও পরামর্শ পেলে এ ফসল চাষ করে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। কৃষি অফিস বলছে, বর্তমানে দেশে ব্যবহৃত সূর্যমুখীর তেল প্রায় সম্পূর্ণই আমদানি নির্ভর। এই আমদানি নির্ভরতা কমানোর জন্য এবং দেশে উৎপাদিত সূর্যমুখী তেল পরিচিত করার চেষ্টার লক্ষেই সূর্যমুখী চাষে গুরুত্ব দেওয়া হচ্ছে। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত