নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মোঃ ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোনারগাঁ থানাধীন জামপুর ইউনিয়নের মহজমপুর গ্রামের মোতালেব মিয়ার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ ফারুক আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী গ্রামের মানিক মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিববুল্লাহর নেতৃত্বে তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল হক, এসআই সেলিম, এসআই আরিফ ও এসআই পারভেজসহ সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।
আরও পড়ুন, পলাশবাড়ীর জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন