দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৬ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপি নেতারা, হামলার বিচার ও নিরাপত্তার দাবি

বড় বড় গর্তে বেহাল সড়ক, গংগাচড়ার বড়বিলে দুর্ভোগে দেড় হাজার মানুষ

বগুড়ায় অভিযান চালিয়ে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর সাত সদস্যকে গ্রেপ্তার

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোরাই কাঠ ও বাঁশ জব্দ, বন বিভাগের কাছে হস্তান্তর

বরমা ধামাইর হাটে মাদ্রাসাছাত্র নির্যাতনের অভিযোগ, শিক্ষক বহিষ্কার

বরমা ধামাইর হাট এলাকায় একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে। বরমা ধামির হাটের পূর্ব পাশে অবস্থিত হুব্বে মোস্তফা মাদ্রাসার দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সংশ্লিষ্ট শিক্ষক শ্রেণিকক্ষে এক শিশুকে শারীরিকভাবে শাস্তি দেন, যা ছিল নির্মম ও অমানবিক। বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে সুষ্ঠু ও মানবিক শিক্ষার পরিবেশ কীভাবে গড়ে উঠবে।

এ ঘটনায় অভিভাবক ও সচেতন মহল বলেন, শিক্ষাঙ্গনে শারীরিক শাস্তির কোনো স্থান নেই। শিশুদের প্রতি সহনশীল ও মানবিক আচরণ নিশ্চিত করা জরুরি। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেছেন এলাকাবাসী। জানা গেছে, নির্যাতনের শিকার শিশু রিয়াদকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। মাদ্রাসার বড় হুজুর এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন, রায়পুরে রিকশা চালকের ঘুসিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ

মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নির্যাতিত শিশুর পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সমঝোতা হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষক মোরশেদ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ইতোমধ্যে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মাদ্রাসা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সচেতন মহলের মতে, শিশুদের নিরাপত্তা ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনিক নজরদারি, শিক্ষকদের জবাবদিহিতা এবং সামাজিক সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।

বিষয় : বহিষ্কার মাদ্রাসা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বরমা ধামাইর হাটে মাদ্রাসাছাত্র নির্যাতনের অভিযোগ, শিক্ষক বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

featured Image

বরমা ধামাইর হাট এলাকায় একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে। বরমা ধামির হাটের পূর্ব পাশে অবস্থিত হুব্বে মোস্তফা মাদ্রাসার দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সংশ্লিষ্ট শিক্ষক শ্রেণিকক্ষে এক শিশুকে শারীরিকভাবে শাস্তি দেন, যা ছিল নির্মম ও অমানবিক। বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে সুষ্ঠু ও মানবিক শিক্ষার পরিবেশ কীভাবে গড়ে উঠবে।

এ ঘটনায় অভিভাবক ও সচেতন মহল বলেন, শিক্ষাঙ্গনে শারীরিক শাস্তির কোনো স্থান নেই। শিশুদের প্রতি সহনশীল ও মানবিক আচরণ নিশ্চিত করা জরুরি। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেছেন এলাকাবাসী। জানা গেছে, নির্যাতনের শিকার শিশু রিয়াদকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। মাদ্রাসার বড় হুজুর এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন, রায়পুরে রিকশা চালকের ঘুসিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধ

মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নির্যাতিত শিশুর পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সমঝোতা হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষক মোরশেদ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ইতোমধ্যে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মাদ্রাসা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সচেতন মহলের মতে, শিশুদের নিরাপত্তা ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনিক নজরদারি, শিক্ষকদের জবাবদিহিতা এবং সামাজিক সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত