প্রিন্ট এর তারিখ : ১৬ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬
বরমা ধামাইর হাটে মাদ্রাসাছাত্র নির্যাতনের অভিযোগ, শিক্ষক বহিষ্কার
মোঃ সবুজ মৃধা,, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি : ||
বরমা ধামাইর হাট এলাকায় একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে। বরমা ধামির হাটের পূর্ব পাশে অবস্থিত হুব্বে মোস্তফা মাদ্রাসার দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সংশ্লিষ্ট শিক্ষক শ্রেণিকক্ষে এক শিশুকে শারীরিকভাবে শাস্তি দেন, যা ছিল নির্মম ও অমানবিক। বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই প্রশ্ন তুলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যদি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে সুষ্ঠু ও মানবিক শিক্ষার পরিবেশ কীভাবে গড়ে উঠবে।এ ঘটনায় অভিভাবক ও সচেতন মহল বলেন, শিক্ষাঙ্গনে শারীরিক শাস্তির কোনো স্থান নেই। শিশুদের প্রতি সহনশীল ও মানবিক আচরণ নিশ্চিত করা জরুরি। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেছেন এলাকাবাসী। জানা গেছে, নির্যাতনের শিকার শিশু রিয়াদকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। মাদ্রাসার বড় হুজুর এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।আরও পড়ুন, রায়পুরে রিকশা চালকের ঘুসিতে যুবদল নেতা নিহত, সড়ক অবরোধমাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নির্যাতিত শিশুর পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সমঝোতা হয়েছে। তবে অভিযুক্ত শিক্ষক মোরশেদ ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ইতোমধ্যে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মাদ্রাসা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সচেতন মহলের মতে, শিশুদের নিরাপত্তা ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনিক নজরদারি, শিক্ষকদের জবাবদিহিতা এবং সামাজিক সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।
সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)
কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত