লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় বেলাল হোসেন মিশোরী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রায়পুর মেইন রোডে একটি ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বায়োতি ছেলে আরমান (৩৫) রিকশা দাঁড় করানো নিয়ে কবির মোহরী (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন বেলাল হোসেন মিশোরী (৫০)এক পর্যায়ে ইমরান ক্ষিপ্ত হয়ে বেলাল হোসেনের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিল্লাল মিশরী উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও স্হানীয় ব্যবসায়ী । বিল্লাল মিশরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই হেলাল।ঘটনার পর রায়পুর মোইন সড়ক জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আরও পড়ুন, মানিকগঞ্জের হরিরামপুরে আন্ধারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১১ দোকান
এ বিষয়ে স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর অভিযুক্ত আরমানকে আটক করার চেষ্টা চলছে। পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন এই বিষয়ে আমাদের তদন্ত চলছে তদন্ত শেষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন