দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

দুর্নীতির অভিযোগে নিজের ও পরিবারের আর্থিক তথ্য তুলে ধরলেন আসিফ মাহমুদ

দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ্যে তুলে ধরেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য উপস্থাপন করেন।

আসিফ মাহমুদ জানান— তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তবে বাবার নামে ১০ লাখ টাকার সার্ভিস লোন রয়েছে, যার মধ্যে এখনো বাকি ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। জমাকৃত অর্থ থেকে ঋণের পরিমাণ বাদ দিলে বাবার হিসেবে এখনো ৮২ হাজার ৪৫ টাকা দেনা রয়েছে। তার মায়ের অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৬১৩ টাকা।

তিনি জানান, বর্তমানে সোনালি ব্যাংক-এর সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা। ১৬ মাস উপদেষ্টা থাকাকালে প্রাপ্ত বেতন-ভাতা, সরকারি পাঁচটি বিদেশ সফরের টিএ-ডিএ এবং অন্যান্য সরকারি ভাতা তার সেলারি অ্যাকাউন্টে জমা হয়েছে। তিনি দাবি করেন— সরকারে যোগদানের আগে তার অ্যাকাউন্টে ছিল ৫০ হাজার টাকা। উপদেষ্টা থাকাকালে মোট জমা হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা। উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।

আরও পড়ুন, চাঁদা চাইবেন না,ভিক্ষার থাল হাতে রাস্তায় বসেন : রফিকুল

ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত সোমবার (২ মার্চ) দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠায়। এ প্রসঙ্গে আসিফ মাহমুদ অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি সামনে এনেছে। তার ভাষ্য, দায়িত্ব ছাড়ার সময় এমন অভিযোগ ওঠেনি; তবে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা শুরু হওয়ার পরই এসব গুঞ্জন ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ব্যাংক হিসাব তলব নিয়ে “রহস্য তৈরির চেষ্টা” হচ্ছিল বলেই আগেভাগে সব তথ্য প্রকাশ করেছেন।

বিষয় : আসিফ ব্যাংক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দুর্নীতির অভিযোগে নিজের ও পরিবারের আর্থিক তথ্য তুলে ধরলেন আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image

দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে নিজের ও পরিবারের ব্যাংক হিসাব প্রকাশ্যে তুলে ধরেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য উপস্থাপন করেন।

আসিফ মাহমুদ জানান— তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তবে বাবার নামে ১০ লাখ টাকার সার্ভিস লোন রয়েছে, যার মধ্যে এখনো বাকি ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা। জমাকৃত অর্থ থেকে ঋণের পরিমাণ বাদ দিলে বাবার হিসেবে এখনো ৮২ হাজার ৪৫ টাকা দেনা রয়েছে। তার মায়ের অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা এবং তার স্ত্রীর অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৬১৩ টাকা।

তিনি জানান, বর্তমানে সোনালি ব্যাংক-এর সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা। ১৬ মাস উপদেষ্টা থাকাকালে প্রাপ্ত বেতন-ভাতা, সরকারি পাঁচটি বিদেশ সফরের টিএ-ডিএ এবং অন্যান্য সরকারি ভাতা তার সেলারি অ্যাকাউন্টে জমা হয়েছে। তিনি দাবি করেন— সরকারে যোগদানের আগে তার অ্যাকাউন্টে ছিল ৫০ হাজার টাকা। উপদেষ্টা থাকাকালে মোট জমা হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা। উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা। বর্তমানে অ্যাকাউন্টে রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা।

আরও পড়ুন, চাঁদা চাইবেন না,ভিক্ষার থাল হাতে রাস্তায় বসেন : রফিকুল

ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্য তলব করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত সোমবার (২ মার্চ) দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠায়। এ প্রসঙ্গে আসিফ মাহমুদ অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে বিষয়টি সামনে এনেছে। তার ভাষ্য, দায়িত্ব ছাড়ার সময় এমন অভিযোগ ওঠেনি; তবে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা শুরু হওয়ার পরই এসব গুঞ্জন ছড়ানো হচ্ছে। তিনি বলেন, ব্যাংক হিসাব তলব নিয়ে “রহস্য তৈরির চেষ্টা” হচ্ছিল বলেই আগেভাগে সব তথ্য প্রকাশ করেছেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত